এশিয়া

নেপাল ও চীনের তিব্বতে বন্যায় নিখোঁজ বেড়ে অন্তত ১৫০০
পুলিশ ও পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন, নেপালে নিখোঁজ ৮২৬ জনের মধ্যে প্রায় ৫০০ জন বিদেশি। অন্যদিকে চীনে নিখোঁজের সংখ্যা ৫৫৮ জন, এর মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক।

চীনের দক্ষিণাঞ্চলে ব্যাপক বন্যায় তলিয়ে গেছে বাড়িঘর
চুংজুও শহরে নদীর পানি উপচে পড়ে শহরের ভেতরে ঢুকে গেছে। কোথাও কোথাও পানির উচ্চতা ভবনের ছাদ ও বিদ্যুতের তার পর্যন্ত পৌঁছে গেছে।

চীন ও ভিয়েতনামে টাইফুন নারার প্রভাবে ভারী বৃষ্টিতে বন্যা
বন্যার পানি বাড়তে থাকায় চীনে প্রায় ৫৪ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। উত্তর ভিয়েতনামে কয়েক দিন ধরে চলা ভারী বৃষ্টিতে একজনের মৃত্যু এবং ৪ হাজার ৩০০-এর বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

ট্রাম্প হাত বাড়াচ্ছেন কিমের দিকে, দক্ষিণ কোরিয়ার মাথায় হাত
ট্রাম্পের নির্দেশের পর দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া অর্ধেক পেরোতেই শেষ করে দেওয়া হলো। বছরের শেষদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তে মিত্র দেশগুলো বিস্মিত, আর দক্ষিণ কোরিয়ার মাথায় হাত। কেন?

বাজারে মানুষের মতো রোবট এনে একদিনেই শেয়ারের দাম ছয় গুণ!
সাংহাই স্টক এক্সচেঞ্জে লেনদেনের শেয়ারের দামে নতুন ইতিহাস গড়েছে চীনে‘মানবসদৃশ রোবট’ নির্মাতা কোম্পানি ইউনিট্রি। লেনদেন শুরুর প্রথম দিনেই কোম্পানিটির শেয়ারের দাম এক ধাক্কায় প্রায় ছয় গুণ বেড়ে গিয়েছিল।

সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া পিয়ংইয়ং এলাকা থেকে কোরীয় উপদ্বীপের পূর্বদিকে সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে জরুরি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়।

এশিয়ার একসময়ের সবচেয়ে ধনী ব্যক্তির কেন যাবজ্জীবন কারাদণ্ড?
এশিয়ার একসময়ের সবচেয়ে ধনী ব্যক্তি হুই কা ইয়ান গত এপ্রিলে অর্থের অপব্যবহার, তহবিল সংগ্রহে প্রতারণা, অবৈধভাবে জনসাধারণের আমানত গ্রহণ, বেআইনিভাবে ঋণ দেওয়ার ব্যবস্থা, প্রতারণার মাধ্যমে সিকিউরিটিজ ইস্যু এবং ঘুষসহ আটটি অভিযোগে দোষ স্বীকার করেন।

ট্রাম্প মুখ ফিরিয়ে নেওয়ার পর যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়ার সামরিক মহড়ার সময় ও পরিধি কমল
গত রোববার ট্রাম্প মহড়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা “উল্লেখযোগ্যভাবে কমানোর” নির্দেশ দেওয়ার পরই এই পরিবর্তন আনা হলো। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার “খুব ভালো সম্পর্কের” কথা উল্লেখ করে ট্রাম্প ওই নির্দেশ দিয়েছিলেন।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, “এটি অত্যন্ত স্বাগত জানানোর মতো একটি আদেশ। যদি এটি আরও আগেই হতো, তাহলে তার চোখ ও সামগ্রিক স্বাস্থ্যের এতটা অবনতি হতো না।”

সাবেক নেতাদের মৃত্যুর পর চীনে কেন নিরাপত্তা জোরদার করা লাগে, শোক প্রকাশেও কেন থাকে নিয়ন্ত্রণ?
চীনের সাবেক প্রধানমন্ত্রী ও অর্থনৈতিক সংস্কারক ঝু রংজির মৃত্যুর খবরে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের বহিঃপ্রকাশ দেখা যায়। তবে কেউ কেউ তার মৃত্যুতে স্বস্তিও প্রকাশ করেছে।

ইন্দোনেশিয়ায় প্রাণঘাতী ভূমিকম্পের পর গৃহহীন হাজারো মানুষ
গ্রামের আশ্রয়কেন্দ্রে থাকা অভিভাবকেরা জানায়, অনেক শিশু ঘরের ভেতরে ফিরতে ভয় পাচ্ছে। দ্বীপে পরাঘাত অনুভূত হলেই তারা আতঙ্কে ঘুম থেকে জেগে উঠছে।

ইরানকে ঠেকাতে ট্রাম্পের নিষেধাজ্ঞার ঝুঁকিতে যারা
স্থল অবরোধ ইরানের খাদ্য, জ্বালানি ও বস্ত্র আমদানি বন্ধ করে দেশটির জনগণের ওপর চাপ বাড়াতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন অবরোধ বাস্তবায়ন করা কঠিন এবং এর ফলে ইরানে বিক্ষোভ বা অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ তৈরি হবে, এমন নিশ্চয়তাও নেই।

এবার দ. কোরিয়া থেকে মুখ ফিরিয়ে নিলেন ট্রাম্প
এই ঘটনার তাৎপর্য শুধু একটি সামরিক মহড়ার পরিধি কমানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। এর মধ্য দিয়ে ওয়াশিংটন-সিউল সামরিক জোটের ভবিষ্যৎ, উত্তর কোরিয়ার সঙ্গে ট্রাম্পের কূটনৈতিক কৌশল এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন প্রতিরক্ষা প্রতিশ্রুতির নির্ভরযোগ্যতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।

চীনের বিপুল রপ্তানি কী ধসে পড়তে পারে!
সাম্প্রতিক বছরগুলোতে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বা ‘ওভারক্যাপাসিটি’ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়লেও, চীনের নিজস্ব নীতিমালায় এর কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি। বরং এ সমস্যাটি এখন এক গুণগত ও বিপজ্জনক মোড় নিচ্ছে। বৈশ্বিক অর্থনীতি এখন চীনের এই অতিরিক্ত উৎপাদন চেপে রাখার শেষ সীমায় পৌঁছে যাচ্ছে।

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর আহ্বান চীনের প্রেসিডেন্ট সির
সি চিনপিং দুর্যোগ ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে দুর্যোগের আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও শক্তিশালী পর্যবেক্ষণ ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন।

১৯তম দিনে ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ: দুই দাবিতে অচলাবস্থা
আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, বিধানসভা অভিমুখে মিছিল, পুলিশের পদক্ষেপ এবং কয়েক দফা আলোচনা হলেও অচলাবস্থা কাটেনি। বিক্ষোভকারীরা সরকারের কাছে দুটি প্রধান দাবি জানিয়েছে। এখন পর্যন্ত কোনো দাবিতেই সমঝোতা হয়নি।

সিউল–ওয়াশিংটনের সামরিক মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
স্থানীয় সময় বুধবার সকাল ৬টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ছয় দিন আগে একই এলাকা থেকে উত্তর কোরিয়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।

দেশীয় প্রযুক্তিতে বৃহৎ সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ নির্মাণ করছে ভিয়েতনাম
দক্ষিণ চীন সাগর নিয়ে চীনসহ অন্য দাবিদার দেশের সঙ্গে দীর্ঘদিন ধরে সামুদ্রিক বিরোধে জড়িয়ে থাকা ভিয়েতনাম নিজেদের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে।

কোনো ইস্যুই এমন নয়, যা দুই দেশ সমাধান করতে পারে না: দীনেশ ত্রিবেদী
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, “কোনো ইস্যুই এমন নয়, যা দুই দেশ বসে সমাধান করতে পারে না। আলোচনার মাধ্যমে এসব বিষয় নিষ্পত্তি করা সম্ভব এবং দুই দেশের জন্যই তা হবে পারস্পরিক লাভজনক।”

চীনের পূর্ব উপকূলে টাইফুনের আঘাত, সরিয়ে নেওয়া হয়েছে ১০ লাখের বেশি মানুষকে
চীনের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানের কাছে টাইফুন ডলফিন স্থলভাগে আঘাত হানে।



