চরচা ডেস্ক

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিমানবন্দরের একটি টার্মিনালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে কুয়েতের সামরিক বাহিনী বলেছে, হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনাল ভবন উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন, তবে তাদের পরিচয় বা আহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
কুয়েতের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যেসব ফ্লাইট কুয়েতে অবতরণের কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, ইরানের হামলায় কুয়েতের বিমানবন্দরের টি-১ টার্মিনাল ভবন সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে।
এর আগে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, কুয়েতের মার্কিন ঘাঁটিতে তেহরানের অন্তত ৩টি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে।
হরমুজ প্রণালির কাছে কেশম দ্বীপে ইরানের একটি সামরিক নিয়ন্ত্রণকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কুয়েতে এই হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।