চরচা ডেস্ক

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নিহত শরিফুল ইসলাম (৩৪) পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন। তাদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে।
মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে চড়ে বাড়ির দিকে রওনা দেন শরিফুল। পথে পাটগ্রামের মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলে নিহত হয়েছেন। আর গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।