লালমনিরহাট

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলা, হাসপাতালে প্রাণ গেল শিক্ষকের
লালমনিরহাটের আদিতমারীতে মাদক কারবার ও অনলাইন জুয়ার প্রতিবাদ করে হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্তদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিভিন্ন হাসপাতালে টানা ২১ দিন বেঁচে থাকার লড়াই করে গতকাল শুক্রবার রাত ৮টার দি

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে আজ বুধবার রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

লালমনিরহাটে মাত্রাতিরিক্ত লোডশেডিং, তাপদাহ ও অনিদ্রায় বিপর্যস্ত জনজীবন
সকালের পর থেকেই শুরু হয় ঘন ঘন লোডশেডিং, চলে পরদিন ভোর পর্যন্ত। ভ্যাপসা গরম আর মশার উপদ্রবে সারা রাত ছটফট করে কাটাতে হয় শ্রমজীবীদের। পর্যাপ্ত ঘুম না হওয়ায় শারীরিক দুর্বলতা নিয়ে সকালে ভারী কাজে যাওয়া অসম্ভব হয়ে পড়ছে তাদের জন্য।

লালমনিরহাটে বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সতর্ক করে জানিয়েছে, নদী অববাহিকায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বল্প

উজানের ঢলে তিস্তার পানি আবার বিপৎসীমার ওপরে
আজ বুধবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার রেকর্ড করা হয়েছে।

৬০০ শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রায় ৬০০ শিক্ষার্থীর বিপরীতে মাত্র একজন শিক্ষক রয়েছেন। চাহিদা অনুযায়ী শিক্ষকের দাবিতে গতকাল রোববার থেকে ক্লাস বর্জন করে আন্দোলন করছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ প্রত্যাহার
ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, “প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় চার কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।“

আদিতমারিতে সড়ক সংস্কার শেষ হয়নি ৫ মাসেও, স্থানীয়দের দুর্ভোগ
গত ১২ জানুয়ারি ঠিকাদারের সঙ্গে চুক্তি সাক্ষর হয়। চুক্তি মোতাবেক ১৮ জানুয়ারি কাজ শুরু করে ২৬ জুনের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু সড়ক খুঁড়ে, কিছু গাইডওয়াল নির্মাণ করে এবং প্রায় ২০ শতাংশ কাজ সম্পন্নের পর প্রথমে বিল হিসেবে ১৮ লাখ টাকা উত্তোলন করে কাজ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।

বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, লালমনিরহাটে বন্যার আশঙ্কা
উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছে পৌঁছেছে। বর্তমানে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপৎসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করায় দেখা দিয়েছে বন্যার আশঙ্কা।

পাটগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড
আইন অনুযায়ী, শূন্যরেখার উভয় পাশের ১৫০ মিটারের মধ্যে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণের আগে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক আলোচনা হওয়া বাধ্যতামূলক।

পুশইনে ব্যর্থ হয়ে ‘আলো নিভিয়ে’ ৩ নারীকে ফিরিয়ে নিল বিএসএফ
বিজিবি জানায়, বিএসএফ ৩ নারীকে পুশইনের চেষ্টা করেছিল। তবে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই তিনজনকে পুনরায় ভারতের শূন্যরেখায় ফেরত পাঠানো হয়। এতে ভারতের ১০০ গজ অভ্যন্তরের শূন্যরেখায় প্রায় ২২ ঘণ্টা খোলা আকাশের নিচে অবস্থান করতে বাধ্য হন তারা।

পাটগ্রামে ৩ নারীকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
বিজিবি জানায়, ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খড়খড়িয়া ক্যাম্পের সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়ার গেট দিয়ে তিন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

লালমনিরহাটে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগ
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, "অভিযোগ পাওয়ামাত্র আমরা ঘটনা তদন্ত করে রাতেই মামলা নথিভুক্ত করেছি। আজ ভুক্তভোগী স্কুলছাত্রীকে পরীক্ষার জন্য হাসপাতেলে পাঠিয়েছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"

উত্তরাঞ্চলে তীব্র হচ্ছে নদীভাঙন, ৫ জেলায় এখনো পানিবন্দী ২০ হাজার পরিবার
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুই দিনে রংপুর বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আরও তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আবারও বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কায় কৃষকেরা
তিস্তার ডালিয়া পয়েন্টে পানির স্তর পরিমাপক নুরুল ইসলাম বলেন, সকাল থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। বিকেল ৩টায় বিপদসীমার ১২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। হঠাৎ করে পানি বাড়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিস্তাপাড়ের মানুষ।

লালমনিরহাটে ২ পুলিশকে কুপিয়ে পালালেন আসামি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি এলাকায় দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করে এক আসামি পালিয়ে গেছেন। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ৬ হাজার পরিবার পানিবন্দি
উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার খুব কাছাকাছি পৌঁছে যাওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারী বৃষ্টির পূর্বাভাস, তিন জেলায় বন্যার শঙ্কা
কুড়িগ্রামে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে জেলার অন্য সব নদ-নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
লালমনিরহাটের তিনটি পৃথক সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৩৩ জনকে বাংলাদেশে পুশ-ইন (অনুপ্রবেশ) করানোর চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার ভোরে জেলার হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার আওতাধীন সীমান্ত এলাকায় এই ঘটনাগুলো ঘটে।

আওয়ামী লীগের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার
লালমনিরহাট জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান।


