Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

উত্তরাঞ্চলে তীব্র হচ্ছে নদীভাঙন, ৫ জেলায় এখনো পানিবন্দী ২০ হাজার পরিবার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১৩: ৩৪
উত্তরাঞ্চলে তীব্র হচ্ছে নদীভাঙন, ৫ জেলায় এখনো পানিবন্দী ২০ হাজার পরিবার

উত্তরাঞ্চলের হাজারো মানুষ এখনো পানিবন্দী। একই সঙ্গে নতুন করে তীব্র নদীভাঙনে পাঁচ জেলার ঘরবাড়ি, সড়ক, বন্যা প্রতিরক্ষা বাঁধ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে পড়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি ওঠানামা অব্যাহত থাকায় রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর চরাঞ্চল ও নিম্নাঞ্চলের অন্তত ২০ হাজার পরিবার এখনো পানিবন্দী রয়েছে।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, বিভিন্ন এলাকায় নদীভাঙন বেড়ে যাওয়ায় ইতিমধ্যে বহু পরিবার গৃহহারা হয়েছে এবং গুরুত্বপূর্ণ বন্যা প্রতিরক্ষা বাঁধ ও সড়ক ঝুঁকির মুখে পড়েছে।

রংপুর অঞ্চলের পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব জানান, গত দুই দিনে এই পাঁচ জেলায় নদীভাঙনে অন্তত ৬৫টি পরিবার তাদের বসতভিটা হারিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

তিনি আরও বলেন, আগামী কয়েক দিনে নদীর পানি আবারও বাড়তে পারে। এ কারণে ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের বাসিন্দাদের প্রস্তুত থাকতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুই দিনে রংপুর বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আরও তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

পাউবোর কর্মকর্তারা জানান, আগামী তিন দিনের মধ্যে তিস্তার পানি আবারও বেড়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

লালমনিরহাট ও কুড়িগ্রামেও তিস্তার তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। একইভাবে ধরলা ও দুধকুমার নদীর ভাঙনে নদীতীরবর্তী মানুষের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবি, মহিপুর এলাকায় একটি সেতুর প্রতিরক্ষা বাঁধের প্রায় ১৫০ মিটার ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে।

এতে দ্বিতীয় তিস্তা সড়ক সেতু, রংপুর-কাকিনা আঞ্চলিক মহাসড়ক এবং আশপাশের হাজারো বসতবাড়ি ঝুঁকির মুখে পড়েছে।

উপজেলা প্রকৌশলী শাহ মো. ওবায়দুর রহমান জানান, ক্ষয়ক্ষতির পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্রুত মেরামতকাজ শুরু হবে।

রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক হিসাবে প্রায় ৩২০ হেক্টর আমন ধান, ৮ হেক্টর মাষকলাই, ৮৬০ হেক্টর বীজ চিনাবাদাম এবং ৭৯০ হেক্টর সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে।

বিষয়: নীলফামারীউত্তরবঙ্গপানি উন্নয়ন বোর্ডগাইবান্ধাপানিবন্দীরংপুর বিভাগলালমনিরহাটতিস্তা নদীপানিকুড়িগ্রাম
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক