Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এবার চাঁদে পারমাণবিক কেন্দ্র বানানোর ঘোষণা রাশিয়ার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭: ১৯
এবার চাঁদে পারমাণবিক কেন্দ্র বানানোর ঘোষণা রাশিয়ার

১০ বছরের মধ্যে চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে রাশিয়া। এটি তাদের নিজস্ব চন্দ্রাভিযান এবং রাশিয়া-চীনের যৌথ গবেষণা কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

১৯৬১ সালে সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশে যাওয়ার পর থেকে রাশিয়া মহাকাশ গবেষণায় নিজেদের একটি শীর্ষস্থানীয় শক্তি হিসেবে গর্ব করে আসছে। তবে সাম্প্রতিক দশকগুলোতে দেশটি আমেরিকা এবং চীনের চেয়ে পিছিয়ে পড়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ গবেষণা সংস্থা 'রসকসমস' এক বিবৃতিতে জানিয়েছে, তারা ২০৩৬ সালের মধ্যে চাঁদে একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে। এটি বাস্তবায়নের জন্য তারা 'লাভোচকিন অ্যাসোসিয়েশন' নামক একটি অ্যারোস্পেস কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

রসকসমস জানায়, এই বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্য হলো রাশিয়ার চন্দ্র কর্মসূচিতে বিদ্যুৎ সরবরাহ করা। এই কর্মসূচির মধ্যে রয়েছে রোভার, একটি পর্যবেক্ষণ কেন্দ্র এবং রুশ-চীন যৌথ 'আন্তর্জাতিক চন্দ্র গবেষণা স্টেশন' স্থাপন।

Advertisement
Advertisement
Advertisement

রসকসমস আরও জানিয়েছে, প্রকল্পটির প্রধান লক্ষ্য হলো স্থায়ীভাবে কার্যকর একটি বৈজ্ঞানিক চন্দ্র স্টেশন তৈরি। তাদের মতে বিদ্যুৎকেন্দ্র স্থাপন এককালীন অভিযান থেকে দীর্ঘমেয়াদী চন্দ্র অনুসন্ধান কর্মসূচির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে রসকসমস সরাসরি বিদ্যুৎকেন্দ্রটিকে 'পারমাণবিক' হিসেবে উল্লেখ না করলেও জানিয়েছে যে, এই প্রকল্পে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এবং দেশটির শীর্ষস্থানীয় পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠান কুরচাতভ ইনস্টিটিউট যুক্ত রয়েছে। রসকসমসের প্রধান দিমিত্রি বাকানভ গত জুনে বলেছিলেন যে, তাদের সংস্থার অন্যতম লক্ষ্য হলো চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা এবং পৃথিবীর 'জমজ গ্রহ' হিসেবে পরিচিত শুক্র গ্রহে অনুসন্ধান করা।

বিষয়: রাশিয়াআমেরিকাবিদ্যুৎকেন্দ্রচাঁদপ্রকল্পগবেষণাচীন
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক