চরচা প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান মরিয়া হয়ে একটি সমঝোতা চুক্তি করতে চাইছে। তিনি বলেন, “আমরা তাদের সঙ্গে কথা বলছি, তবে আমার মনে হয় তারা এখনও পুরোপুরি প্রস্তুত নয়, কিন্তু খুব কাছাকাছি পৌঁছে গেছে।”
প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের কাছে ট্রাম্প এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সাংবাদিকরা যখন ট্রাম্পকে জিজ্ঞেস করেন তিনি কি ইরানের বিরুদ্ধে বিজয় ঘোষণা করতে প্রস্তুত কিনা, তখন তিনি বলেন, “এর কোনো প্রয়োজন নেই।” তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বড় ধরনের ক্ষতি করেছে এবং “আমরা যদি এখনও সরে যাই, তাদের সবকিছু পুনর্গঠন করতে অন্তত ১০ বছর লাগবে।”
ট্রাম্প অভিযোগ করেন, মোজতবা খামেনির সমর্থনে একটি চত্বরে হাজারো মানুষের জড়ো হওয়ার ছবি এবং মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলার তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। তবে তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি।
ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কোনো মতবিরোধ হয়েছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, “না, আমাদের সম্পর্ক খুবই ভালো।” নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ককে তিনি “অসাধারণ” বলেই মনে করেন।
ট্রাম্প আরও বলেন, যুদ্ধ শেষ হলেই বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে যাবে এবং তার মতে, যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে।

সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঁদা না পেয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। এ সময় ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামালও লুটপাট করে নিয়ে যাওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন।