চরচা ডেস্ক

ড্রোন হামলার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুবাই এয়ারপোর্টস কর্তৃপক্ষ। জানা গেছে, কিছু ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ফ্লাইট জেবেল আলিতে অবস্থিত আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হবে।
এর আগে দুবাই সিভিল এভিয়েশন অথরিটি জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।
দুবাই মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, একটি জ্বালানি ট্যাংকে আগুন লাগার পর এই ঘটনা ঘটে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে।