চরচা প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেতের খাঁ পাড়া এলাকায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন মো. রাজিব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) ও ফরিদ জামান ওরফে কালু মিয়া (৬৪)। তারা সকলেই বৈদ্যুতিক কাজ করছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ডেসকোর একটি প্রকল্পের আওতায় ঠিকাদারের তত্ত্বাবধানে ভাড়া করা শ্রমিকেরা রাস্তার নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন স্থাপনের কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতিক তারের বড় একটি কয়েল ক্রেন দিয়ে নামানো হচ্ছিল। অসাবধানতাবশত ক্রেনের লোহার শিকল পাশের বৈদ্যুতিক লাইনের সঙ্গে স্পর্শ করলে শ্রমিকেরা বিদ্যুতায়িত হন। পরে দ্রুত তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঁদা না পেয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। এ সময় ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামালও লুটপাট করে নিয়ে যাওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন।