Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাজধানীতে নিবন্ধিত রিকশা আধুনিকায়নের দাবিতে মানববন্ধন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬, ১৩: ৩৯
রাজধানীতে নিবন্ধিত রিকশা আধুনিকায়নের দাবিতে মানববন্ধন

রাজধানীতে চলাচলরত বৈধ ২ লাখ ৪১ হাজার নিবন্ধিত রিকশাকে ব্যাটারিচালিত হিসেবে অনুমোদন ও আধুনিকায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ রিকশা-ভ্যান ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান মালিক ফেডারেশন।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মী, রিকশা মালিক ও শ্রমিকরা অংশ নেন।

মানববন্ধনে মালিক ফেডারেশনের সভাপতি মো. লুৎফর রহমান বলেন, “ঢাকা শহরে দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্সধারী রিকশাগুলো নগর পরিবহনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে। কিন্তু কোনো সুস্পষ্ট নীতিমালা না থাকায় বর্তমানে বৈধ ও অবৈধ ব্যাটারিচালিত রিকশা একই সংকটে পড়েছে। এতে করে একদিকে যেমন মালিক ও চালকরা ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে নগর পরিবহন ব্যবস্থায়ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।”

উদ্বেগ প্রকাশ করে লুৎফর রহমান জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় প্রায় ২ লাখ ৪১ হাজার বৈধ রিকশা রয়েছে। এসব রিকশাকে নির্ধারিত নীতিমালার আওতায় ব্যাটারি সংযোগ দিয়ে আধুনিকায়ন করা হলে চালকদের আয় বাড়বে এবং যাত্রীসেবাও সহজ হবে।

Advertisement
Advertisement
Advertisement
রাজধানীতে উচ্ছেদ হওয়া ১৭২ অটোমোবাইল ওয়ার্কশপ পুনর্বাসনের দাবিতে মানববন্ধনHuman Chain

প্রশাসনের দুর্বল নজরদারির অভিযোগ তুলে লুৎফর রহমান আরও বলেন, “রাজধানীতে বিপুল সংখ্যক অবৈধ ও লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে। বিভিন্ন ওয়ার্কশপে অবৈধভাবে রিকশা তৈরি ও ব্যাটারি সংযোগ দেওয়া হচ্ছে। ফলে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।”

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন হাওলাদার উল্লেখ করেন, “বৈধ রিকশাগুলোকে অনুমোদন না দিয়ে শুধু উচ্ছেদ অভিযান চালালে লাখো শ্রমিক ও নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে পড়বে। তাই বাস্তবতা বিবেচনায় নিয়ে নিবন্ধিত রিকশাগুলোকে বৈধ কাঠামোর মধ্যে এনে রুট পারমিট, প্রশিক্ষণ এবং নিরাপত্তার মানদণ্ড নিশ্চিত করতে হবে।”

মাঠপর্যায়ে সরকারের দ্বৈতনীতির সমালোচনা করে তিনি বলেন, “একদিকে সরকার ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণের কথা বলছে, অন্যদিকে বাজারে অবাধে যন্ত্রাংশ ও ব্যাটারি বিক্রি হচ্ছে। ফলে মাঠপর্যায়ে দ্বৈতনীতি তৈরি হয়েছে। এতে বৈধ মালিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

মানববন্ধন থেকে ঢাকার প্রবেশপথগুলো দিয়ে অবৈধ ব্যাটারিচালিত রিকশা প্রবেশ বন্ধ করা, বৈধ মালিকদের ট্রেড লাইসেন্স প্রদান এবং নির্ধারিত চার্জিং ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে বৈধ ২ লাখ ৪১ হাজার রিকশাকে ব্যাটারিচালিত হিসেবে স্বীকৃতি ও নিবন্ধনের আওতায় না আনা হলে তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বিষয়: রাজধানীমানববন্ধনঢাকারিকশা
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।