রিকশা

‘সুখ আল্লাহ না দিলে পামু কই?’
সকাল থেকে রাজধানীতে বৃষ্টি। বৃষ্টি মাথায় নিয়েই রিকশা চালাচ্ছেন রিকশাচালকরা। তাদের অভিযোগ, যাত্রী পাওয়া যায় না বলেই তাদের অতিরিক্ত ভাড়া দাবি করতে হয়। ভিডিও: তারিক সজীব

‘তারেক রহমান অত্যন্ত মানবিক, রিকশা-অটোরিকশা উচ্ছেদ না করতে বলেছেন’
আব্দুস সালাম বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত মানবিক। তিনি নির্দেশ দিয়েছেন, রিকশা, ভ্যান ও অটোরিকশা চালিয়ে যারা জীবিকা নির্বাহ করেন, তাদের উচ্ছেদ করা যাবে না। তাদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখেই শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।”

রাজধানীতে নিবন্ধিত রিকশা আধুনিকায়নের দাবিতে মানববন্ধন
রাজধানীতে চলাচলরত বৈধ ২ লাখ ৪১ হাজার নিবন্ধিত রিকশাকে ব্যাটারিচালিত হিসেবে অনুমোদন ও আধুনিকায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ রিকশা-ভ্যান ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান মালিক ফেডারেশন।

করের ধাক্কায় শৃঙ্খলায় ফিরবে ‘বাংলার টেসলা’?
সরকারের নতুন উদ্যোগ চালকদের জন্য নতুন বোঝা আর উচ্ছেদের নতুন হাতিয়ারেও পরিণত হতে পারে। আর যাত্রীদের পকেট কাটার শঙ্কা তো আছেই। তাই করের আওতা বাড়ানোর সম্ভাবনা এবং মাঠের জটিল চিত্রের মধ্যে ভারসাম্য আনা খুবই জরুরি।

কন্টেন্ট ক্রিয়েটর রিকশাচালক, ফলো করলে ভাড়ায় ডিসকাউন্ট
রিকশা চালানোর পাশাপাশি ভিডিও কন্টেন্ট তৈরি করেন মো. হুমায়ুন। তার রয়েছে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। যাত্রীরা যদি তার ফেসবুক ও ইউটিউব চ্যানেল ফলো করেন তাহলে পান ভাড়ায় ডিসকাউন্ট!

বরিশালে ব্যাটারিচালিত যানবাহনের বৈধতা চেয়ে নয় দফা দাবিতে স্মারকলিপি
দেশে প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত যানবাহন চলাচল করলেও এগুলো এখনও পূর্ণাঙ্গ নীতিমালার আওতায় আসেনি। চালকদের জন্য লাইসেন্স, প্রশিক্ষণ, রুট পারমিট ও সড়কে পৃথক লেন চালুর দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন তারা।

হ্যামিলনের রিকশাওয়ালা
পেশায় রিকশাচালক হারিস মন্ডল শখের বসে বাঁশি বাজিয়ে যাচ্ছেন গত ২০ বছর ধরে। সারা দিন রিকশা চালিয়ে রাতে বড় ভাইয়ের কাছে শেখেন বাঁশি বাজানো। জানালেন ২০টির বেশি গানের সুর বাঁশিতে তুলতে পারেন তিনি।

‘সাশ্রয়ী’ ড্রাই ফ্রুট, ফল ও মসলা
মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে রিকশাভ্যানে করে বিভিন্ন ধরনের বাদাম, ড্রাই ফ্রুট ও নানা রকম মসলা বিক্রি করেন মো. রনি আহমেদ। তার দাবি, সুপারশপের তুলনায় তার কাছে এসব পণ্যের দাম কম। ভিডিও: তারিক সজীব

মাত্র ৫০ টাকায় ভরপেট ভাত খাওয়া যায় যেখানে
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুলার রোডে রিকশাভ্যানে ভাত বিক্রি করেন বাদশা মিয়া। আগে বাদশা মিয়া পোশাকশ্রমিকদের জন্য খাবার সরবরাহ করতেন।



