মানববন্ধন

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সেল থাকা প্রয়োজন: নির্মল রোজারিও
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও বলেন, “আমরা মনে করি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ সেল থাকা প্রয়োজন।”

‘রাষ্ট্র আদিবাসীদের সব সময় অপর মনে করে’
শেরপুরে গারো সম্প্রদায়ের মানুষের ওপর ‘সাম্প্রদায়িক হামলা, লুটপাট ও নির্যাতনের’ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ১৮ আগস্ট (২০২৬) রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র যুব নারী ও গণসংগঠনগুলো।

ওষুধের সরকারি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকরের দাবিতে বরিশালে মানববন্ধন
অতি প্রয়োজনীয় ওষুধের সরকারি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি সংশোধন এবং টেকসই জ্বালানি নীতি বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন। আজ মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘মাসের গ্যাস বিল বন্ধ রাখা দরকার’
গ্যাস সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ৩০ জুলাই (২০২৬) রাজধানীর কারওয়ান বাজারে তিতাস গ্যাস কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির মানববন্ধন অনুষ্ঠিত
খুলনায় দৃষ্টিনন্দন বহুমাত্রিক আধুনিক জিয়া হল নির্মাণ, গল্লামারী ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করাসহ বেশ কিছু দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর শিববাড়ি মোড়ে ‘বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বিএমপিসিএ-এর মানববন্ধন অনুষ্ঠিত
অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে—হামলা, ভাঙচুর, লুটপাট, দখলবাজি ও চাঁদাবাজির সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

‘সংকট নিয়ে কথা বলতে বলতে দিন পার করব’
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সারা দেশে এইচএসসি পরীক্ষা স্থগিতদের দাবিতে ১৩ জুলাই (২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেছে ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর শাখা।

বুবি বেগমের মতন কাল আপনিও হত্যার শিকার হতে পারেন
বাক প্রতিবন্ধী নারী বুবি হত্যার বিচার ও জন নিরাপত্তা নিশ্চিতের দাবি মানববন্ধন করেছে উদ্বিগ্ন জনতা। ১১ জুলাই (২০২৬) ঢাবির রাজু ভাস্কর্যের সামনে উদ্বিগ্ন জনতার ব্যানারে এই মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অসহায় ভূমিহীন মানুষদের মৌলিক চাহিদা নিশ্চিতের দাবিও জানানো হয়। এ ধরনের ঘটনার

সোহাগ হত্যা মামলায় বিচার ও পলাতকদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার এক বছর পূর্ণ হলো আজ। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবারের সদস্য ও স্বজনরা।

সালমান শাহর ভক্তরা যে কারণে সড়কে
চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে ২০ জুন (২০২৬) তার ভক্তরা রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন।

জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন
লাল মিয়া আরও বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সন্তানদের লেখাপড়ার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে অর্থ সংকটের কারণে সন্তানদের স্কুল-কলেজ থেকে সরিয়ে কাজে পাঠাতে হচ্ছে। একই সঙ্গে পরিবারের বয়স্ক সদস্যদের ভরণপোষণ করতেও হিমশিম খেতে হচ্ছে।”

শ্রমিকের জন্য জলবায়ু সহনশীল পরিবেশ নিশ্চিত করার দাবি
বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন (২০২৬) উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ওশি ফাউন্ডেশন। বাংলাদেশ এনডিসি ৩.০ ন্যায্য রূপান্তর অঙ্গীকার দ্রুত বাস্তবায়ন চায় সংগঠনটি।

‘জাতীয় পরিচ্ছন্নতা দিবস’ চায় বিডি ক্লিন
৩ জুনকে ‘জাতীয় পরিচ্ছন্ন দিবস’ ঘোষণার দাবি স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের। ৩ জুন বিডি ক্লিনের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দাবিতে তারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

নারী সাংবাদিককে ধর্ষণ–ভিডিও ফাঁসের অভিযোগ, প্রেসক্লাবে মানববন্ধন
এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে নারী সাংবাদিকরা মানববন্ধন করেছেন। একই সঙ্গে অভিযোগের প্রেক্ষিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) খন্দকার আলমগীর হোসাইনের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে।

শিশু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কচি-কাঁচার মেলার মানববন্ধন
মানববন্ধনে অংশ নেওয়া শিশু-কিশোররা বিভিন্ন প্ল্যাকার্ড ও প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে শিশু হত্যা, নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। একই সঙ্গে শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় শৈশব নিশ্চিত করার দাবি জানানো হয়।

রাজধানীতে নিবন্ধিত রিকশা আধুনিকায়নের দাবিতে মানববন্ধন
রাজধানীতে চলাচলরত বৈধ ২ লাখ ৪১ হাজার নিবন্ধিত রিকশাকে ব্যাটারিচালিত হিসেবে অনুমোদন ও আধুনিকায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ রিকশা-ভ্যান ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান মালিক ফেডারেশন।

রামিসা হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রসেনার বিক্ষোভ
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং শিশু সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রসেনার ঢাকা মহানগর শাখা।
‘বাইকারদের ওপর জুলুম করা হচ্ছে’
সরকারের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর অতিরিক্ত কর আরোপের উদ্যোগের প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছেন মোটরসাইকেলচালক ও ব্লগাররা। ভিডিও: তারিক সজীব

‘নিরীহ পাগল-ফকিরদের অত্যাচার করলে বসে থাকব না’
রাজধানীর শাহ আলী মাজারসহ দেশের বিভিন্ন মাজারে হামলার ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাউল ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কেন লাওস যেতে পারছেন না তারা?
কর্মসংস্থানের জন্য লাওসে যাওয়ার প্রস্তুতি শেষ করলেও বিএমইটির অনুমোদন ও বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে অনেকের ভিসা অনিশ্চয়তায়। সমস্যা সমাধানের দাবিতে ১৭ মে (২০২৬) রাজধানীর বিএমইটি ভবনের সামনে মানববন্ধন।



