Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সেল থাকা প্রয়োজন: নির্মল রোজারিও

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৫: ৫৯
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সেল থাকা প্রয়োজন: নির্মল রোজারিও
জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বক্তব্য দেন। ছবি: চরচা

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ সেল থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও।

Advertisement
Advertisement
Advertisement

আজ শনিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

Advertisement
Advertisement
Advertisement

নির্মল রোজারিও বলেন, “আমরা মনে করি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ সেল থাকা প্রয়োজন।”

“আমাদের দাবি রংপুর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার ও ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে যেসব সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়ে আসছে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় তাহলে সংখ্যালঘুর জন্য এই দেশে বসবাস তেমন সুখকর হবে না।”

রংপুরের ৪ খুন, প্রশ্ন অনেক, উত্তর অজানা-o1gmP9H9p0-HD

নির্মল রোজারিও আরও বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সকল জাতীগোষ্ঠী, ধর্মীয়গোষ্ঠীর মানুষের মতামতের ভিত্তিতে যে রাষ্ট্র গঠন হবে সে রাষ্ট্র হবে মানবিক রাষ্ট্র। সরকারকে এমন রাষ্ট্র গঠনের উদ্যোগ নিতে হবে।”

মানববন্ধনে মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিপারী চক্রবর্তী বলেন, “বারবার আমরা মানববন্ধন করি, দৃষ্টি আকর্ষণ করি, রাষ্ট্র ও সুশীল সমাজের কাছে দাবি করি- আমরা ভালো নেই, আমাদেরকে রক্ষা করুন, আমাদের প্রতি দৃষ্টি দিন। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে আমরা বারবার দেখি বিচারের নামে প্রহসনমূলক বিচার হয়, আমাদেরকে সঠিক তথ্য দেওয়া হয় না, সবার সামনে সঠিক তথ্য উদঘাটন করা হয় না। আমরা যদি প্রতিবাদ করি, বিভিন্ন ধরনের রাজনৈতিক ট্যাগ দেওয়া হয় আমাদেরকে, আর কত?”

মানববন্ধনে বক্তারা আরও দাবি করেন, রংপুরে চার হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত হচ্ছে না। সরকার জজমিয়া নাটক সাজাচ্ছে।

এ ঘটনায় সরকারকে নতুন কর্মকর্তা দিয়ে তদন্ত করার দাবি জানান তারা।

বিষয়: সংখ্যালঘুপ্রেস ক্লাবনিরাপত্তাহিন্দুহিন্দু মহাজোটবৌদ্ধ ধর্মাবলম্বীবাংলাদেশমানববন্ধন
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।