চরচা ডেস্ক

হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে গুলি চালানোর অভিযোগ ওঠার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার।
স্থানীয় সময় শনিবার এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালিকে তলব করেন। হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে গুলি চালানোর ঘটনায় ভারতের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি এই উদ্বেগের বিষয়টি জরুরি ভিত্তিতে ইরান সরকারকে জানানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
ইরান কর্তৃপক্ষকে দ্রুত জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা পুনরায় চালু করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। সেইসঙ্গে এই হামলাকে উত্তেজনা বৃদ্ধির মতো গুরুতর ঘটনা হিসেবে উল্লেখ করেছে। জবাবে ইরানের রাষ্ট্রদূত জানান, তিনি ভারতের উদ্বেগ তেহরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন।
এদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকবে। এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, কয়েকটি নৌযান এই প্রণালি পার হলেও যুক্তরাষ্ট্র ‘যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে’ ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেনি। তাই এই প্রণালির দিকে এগিয়ে আসা যেকোনো নৌযানকে ‘শত্রুর সঙ্গে সহযোগিতাকারী’ হিসেবে বিবেচনা করা হবে।