Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইরানের জব্দ অর্থছাড়ের গুঞ্জন, অস্বীকার আমিরাতের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৯: ২৩
ইরানের জব্দ অর্থছাড়ের গুঞ্জন, অস্বীকার আমিরাতের

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলারের অর্থছাড় দিতে সম্মত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরে ইরানের হামলার মুখে পড়ার পর আবুধাবি এই কৌশলগত পদক্ষেপ নিয়েছে। তবে এমন তথ্য অস্বীকার করেছে দেশটির প্রশাসন।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গতকাল শুক্রবার চারটি সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে অর্থছাড়ের এ তথ্য জানানো হয়েছে।

যুদ্ধ বন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন দাবির মধ্যে অর্থছাড়ের বিষয়টি সামনে এসেছে।

কূটনৈতিক সূত্র বলছে, আলোচনায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিদেশি ব্যাংকগুলোতে জব্দ করা ইরানের তেল আয়ের কয়েক বিলিয়ন ডলার ছাড়ের কথা বলা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আঞ্চলিক দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, আমিরাত মোট ১০ বিলিয়ন ডলার ছাড় করতে সম্মত হয়েছে। এরমধ্যে ৩ বিলিয়ন ডলারেরও বেশি ইতোমধ্যে ফেরত দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ভিন্ন দুটি সূত্র বলছে, জব্দ করা এই অর্থের পরিমাণ ২০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। আমিরাতের ওপর ইরানের হামলা বন্ধের বিনিময়ে এই সমঝোতা হয়েছে। এরমধ্যে প্রথম ধাপে তিন বিলিয়ন ডলার ইতোমধ্যে ছাড় করা হয়েছে বলেও জানিয়েছে একটি সূত্র।

ইরান-ইসরায়েলকে অবিলম্বে ‘হামলা বন্ধের’ আহ্বান ট্রাম্পেরDonald Trump

রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টিকে অস্বীকার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে আমিরাত থেকে ইরানে অর্থ স্থানান্তরের দাবি করা হয়েছে। আমিরাত এ দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।

মন্ত্রণালয় বলছে, ইরানের জব্দ করা কোনো অর্থ আমিরাতের মাধ্যমে স্থানান্তর বা ছাড় দেওয়া হয়নি। একই সঙ্গে গণমাধ্যমকে তথ্য যাচাই করে প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে।

আমিরাতের এক কর্মকর্তা বলেন, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে আমিরাত। আমাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য উত্তেজনা হ্রাস, সংঘাত কমানো এবং অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উদ্যোগসহ যেসব প্রচেষ্টা অঞ্চলের জনগণকে সংঘাতের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে, ইউএই সেসব প্রচেষ্টাকে সমর্থন করে।

এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে রয়টার্স মন্তব্য জানতে চাইলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সইয়ের পরপরই ইরানের জব্দ করা অর্থ ছাড় দেওয়া হবে না। সম্ভাব্য চুক্তিটি এমনভাবে সাজানো হচ্ছে যাতে ইরান প্রতিশ্রুতি পূরণ করলে ধাপে ধাপে অর্থনৈতিক সুবিধা পায়।

এ বিষয়ে ইরানের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিষয়: অর্থনীতিচুক্তিশান্তিচুক্তিইরানইরান-ইসরায়েল সংঘাততেলযুক্তরাষ্ট্রযুদ্ধআরব আমিরাতবাণিজ্য
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক