Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চাঁদে ঘুরে নিরাপদে পৃথিবীর পথে চার নভোচারী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৬: ৫৫
চাঁদে ঘুরে নিরাপদে পৃথিবীর পথে চার নভোচারী

চাঁদ প্রদক্ষিণের মিশন সফলভাবে শেষ করে আর্টেমিস-২–এর চার নভোচারী এখন পৃথিবীতে ফিরছেন। এই যাত্রার অভিজ্ঞতা, তোলা ছবি এবং বৈজ্ঞানিক পর্যবেক্ষণ নিয়ে তাদের বর্ণনায় উচ্ছ্বসিত হয়ে উঠেছেন নাসার বিজ্ঞানী ও মিশন কন্ট্রোলের কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

হিউস্টন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মিশনের অন্যতম আকর্ষণ ছিল নভোচারীদের তোলা একটি ‘আর্থসেট’ ছবি। চাঁদের এবড়োখেবড়ো দিগন্তের নিচে পৃথিবীকে অস্ত যেতে দেখা যায় ছবিটিতে। ১৯৬৮ সালের অ্যাপোলো-৮ মিশনের ‘আর্থরাইজ’ ছবির অনুপ্রেরণায় সচেতনভাবে এই দৃশ্য ধারণ করা হয়েছে। নাসা প্রকাশিত ছবিতে একদিকে নীল পৃথিবী, অন্যদিকে চাঁদের রুক্ষ পৃষ্ঠ এবং মাঝখানে গভীর মহাকাশের বিস্তার দেখা যায়।

গতকাল মঙ্গলবার হিউস্টন মিশন কন্ট্রোলে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন নভোচারীরা। চাঁদের চারপাশে প্রায় সাত ঘণ্টার পর্যবেক্ষণকালীন অভিজ্ঞতা তারা বিস্তারিতভাবে তুলে ধরেন। মিশনের প্রধান কেলসি ইয়াং বলেন, “আপনারা যা করেছেন, তা বিজ্ঞানের ইতিহাসে সত্যিই বড় অর্জন।”

চার সদস্যের এই দলে রয়েছেন মার্কিন নভোচারী রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং কানাডার জেরেমি হ্যানসেন। এই মিশনের মাধ্যমে ভিক্টর গ্লোভার প্রথম কৃষ্ণাঙ্গ, ক্রিস্টিনা কোচ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অ-মার্কিন নভোচারী হিসেবে চাঁদ প্রদক্ষিণ করে ইতিহাস গড়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

আর্টেমিস-২ পৃথিবী থেকে ২ লাখ ৫২ হাজার ৭৫৬ মাইল দূরত্বে পৌঁছে অ্যাপোলো-১৩–এর পুরোনো রেকর্ড ভেঙেছে। এই যাত্রায় তারা সূর্যগ্রহণ, চন্দ্রপৃষ্ঠে আলোর ঝলকানি এবং উল্কাপাতের দৃশ্যও প্রত্যক্ষ করেন। ভিক্টর গ্লোভার বলেন, “এটি এমন কিছু, যা মানুষের দেখা বা বর্ণনার সীমার বাইরে–অভাবনীয়।”

পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী শুক্রবার রাতে ক্যালিফোর্নিয়া উপকূলের প্রশান্ত মহাসাগরে ওরিয়ন ক্যাপসুলের অবতরণ করার কথা রয়েছে। নাসা জানিয়েছে, উদ্ধারকারী জাহাজ ইতোমধ্যে নির্ধারিত স্থানের দিকে রওনা দিয়েছে। এই মিশনকে ২০২৮ সালে চাঁদে মানুষ অবতরণের প্রস্তুতির বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে

বিষয়: প্রশান্ত মহাসাগরজাহাজক্যালিফোর্নিয়ামহাকাশচাঁদমার্কিনপৃথিবীনাসামহাকাশচারী
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।