মার্চ পর্যন্ত জ্বালানি সংকট নেই, খোঁজা হচ্ছে বিকল্প উৎস: বিদ্যুৎ মন্ত্রী

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মার্চ পর্যন্ত জ্বালানি সংকট নেই, খোঁজা হচ্ছে বিকল্প উৎস: বিদ্যুৎ মন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলার জেরে মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতির প্রভাব পড়েছে সারা বিশ্বের জ্বালানির বাজারে। তবে চলতি মার্চ পর্যন্ত দেশে জ্বালানির সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ বুধবার রাজধানীর সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানান মন্ত্রী।

বিদ্যুৎ মন্ত্রী বলেন, ‘‘মার্চ পর্যন্ত জ্বালানির সংকট হবে না। তবে জ্বালানির বিকল্প উৎস খোঁজা হচ্ছে।’’

যুদ্ধ নিয়ে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব সমস্যায় রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘‘বিদ্যুৎ সাশ্রয়ে বিপনি-বিতানগুলোতে বাড়তি আলোকসজ্জায় নিষেধাজ্ঞা আসছে।’’

মন্ত্রী আরও বলেন, দেশে যে জ্বালানি মজুত রয়েছে তা দিয়ে সাশ্রয়ীভাবে চলতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি জনগণকেও সহযোগিতা করতে হবে।

সম্পর্কিত