চরচা ডেস্ক

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, যিনিই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হবেন তাকেই লক্ষ্যবস্তু করা হবে। স্থানীয় সময় আজ বুধবার তিনি এক বলেন। খবর বিবিসির।
ইসরায়েল কাৎজ বলেন, “ইরানের এই সন্ত্রাসী সরকার যাকেই পরবর্তী নেতা হিসেবে বেছে নিক না কেন, যদি তাদের লক্ষ্য হয় ইসরায়েল ধ্বংস করা, যুক্তরাষ্ট্র বা মুক্ত বিশ্বকে হুমকি দেওয়া কিংবা ইরানের জনগণকে দমন করা, তবে সেই ব্যক্তি যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাকে লক্ষ্যবস্তু করে নির্মূল করা হবে।”
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর প্রথম দিনেই নিজের বাসভবনে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
এদিকে, সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা।
যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কিছু জানায়নি বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলার জেরে মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতির প্রভাব পড়েছে সারা বিশ্বের জ্বালানির বাজারে। তবে চলতি মার্চ পর্যন্ত দেশে জ্বালানির সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।