রাস্তায় খামেনির সমর্থকরা, ট্রাম্প ও নেতানিয়াহুকে হুঁশিয়ারি স্পিকারের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
রাস্তায় খামেনির সমর্থকরা, ট্রাম্প ও নেতানিয়াহুকে হুঁশিয়ারি স্পিকারের
খামেনির মৃত্যুতে তেহরানে শোক প্রকাশ করছেন অনেকে। ছবি: রয়টার্স

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর প্রকাশের পর রাস্তায় নেমে এসেছেন তার কিছু সমর্থক। সেই সঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভিডিওবার্তায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় আজ রোববার ইরানি টেলিভিশনে রেকর্ড করা বার্তায় বাঘের গালিবাফ বলেছেন, “ট্রাম্প ও নেতানিয়াহু আমাদের সীমারেখা অতিক্রম করেছেন এবং তাদের মূল্য দিতে হবে।”

ইরানের স্পিকার আরও বলেন, “আমরা যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের তৈরি করেছি। এমনকি ইমাম খামেনি শহীদ হওয়ার পরের জন্য পরিকল্পনা করা হয়েছে।”

ফার্স নিউজ এজেন্সি বলেছে ইসলামী প্রজাতন্ত্রটির সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর শুনে সূর্য ওঠার আগেই তেহরানে লোকজন রেভল্যুশনারি স্কয়ারের দিকে যেতে শুরু করে। এটাও সত্যি যে খামেনির সমর্থকদের একটি বড় অংশকেই প্রকাশিত ভিডিওতে দেখা যায়নি।

বিবিসি জানিয়েছে, ইরানের মাশাদের ইমাম রেজার প্রাসাদের পতাকা শোকের রঙ্গে আচ্ছাদিত করা হয়েছে। ইরানের কিছু শহর ছাড়াও ইরাকের বাগদাদ ও কারবালা এবং কাশ্মীরে লোকজন জমায়েত হয়েছে।

সম্পর্কিত