Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়াকে সমর্থন পাকিস্তানের, প্রভাব কতটুকু?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২: ০৩
বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়াকে সমর্থন পাকিস্তানের, প্রভাব কতটুকু?

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ। এ ব্যাপারে অনড় অবস্থানেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সরকারের অবস্থানও পরিষ্কার—কোনোভাবেই ভারতে বাংলাদেশ ক্রিকেট দলকে পাঠানো হবে না। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্যেও ব্যাপারটি পরিষ্কার।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে, ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন–ক্রিকইনফো জানিয়েছিল ভারতের মাটিতে খেলতে যাওয়া, না যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আইসিসি বাংলাদেশকে সময় বেঁধে দিয়েছে ২১ জানুয়ারি পর্যন্ত। যদিও বিসিবি ইএসপিএন–ক্রিকইনফোর এই খবরের সত্যতা অস্বীকার করেছে।

২১ জানুয়ারির আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। এ খবরটিও দিয়েছে ইএসপিএন–ক্রিকইনফো। আইসিসিকে পাঠানো পিসিবির চিঠিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভারতে খেলতে না চাওয়ার ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে পিসিবি সমর্থন করে।

‘পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের খবর দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে’Pakistan Cricket Board

যদিও পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছিল, বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে পাকিস্তানও নাকি টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে। যদিও পিসিবি এ খবরের সত্যতা স্বীকার করেনি।

Advertisement
Advertisement
Advertisement

পিসিবির এক কর্মকর্তা একটি গণমাধ্যমকে বলেছেন, যেহেতু পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায়, তাই বিশ্বকাপ বয়কটের পক্ষে কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের নেই।

এদিকে, আজ বুধবার বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ব্যাপারে বিসিবির অনুরোধ নিয়ে আলোচনার জন্য আইসিসি একটি বৈঠক ডেকেছে। এই বৈঠকে পিসিবির চিঠি নিয়ে আলোচনা আদৌ হবে কিনা, সে ব্যাপারে কিছু জানা যায়নি। বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাঠানো পিসিবির এই চিঠি টি–টোয়েন্টি বিশ্বকাপে কী প্রভাব ফেলবে, সে ব্যাপারেও আছে জল্পনা–কল্পনা।

আইসিসি বাংলাদেশকে স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আইসিসির এক প্রতিনিধি দল শুক্রবার বাংলাদেশে বিসিবির সঙ্গে দুই দফায় বৈঠক করে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বাংলাদেশ অবশ্য সেই বৈঠকে আইসিসিকে গ্রুপ অদল–বদল করার একটা প্রস্তাব দিয়েছিল। অর্থাৎ, গ্রুপ ‘বি’ থেকে গ্রুপ ‘সি’তে যেতে পারলে শ্রীলঙ্কায় খেলাটা নিশ্চিত করতে পারত বাংলাদেশ। যদিও আইসিসি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। বাংলাদেশ গ্রুপ অদল–বদলে আয়ারল্যান্ডকে রাজি করানোর চেষ্টা করেছে। আয়ারল্যান্ড বাংলাদেশের প্রস্তাবে রাজি হয়নি।

মোস্তাফিজুর রহমানকে হিন্দুত্ববাদীদের হুমকির মুখে নিরাপত্তাহীনতার অজুহাতে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এ ঘটনার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশও জানিয়ে দেয়, ফেব্রুয়ারিতে টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো খেলতে তারা ভারতে যাবে না। গত ৪ জানুয়ারি বাংলাদেশ আইসিসিকে চিঠি দিয়ে নিজেদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। আইসিসি মাঝখানে বিকল্প হিসেবে ভারতেই বাংলাদেশকে অন্য দুই ভেন্যুতে খেলার অনুরোধ জানায়। বাংলাদেশ স্পষ্টই জানিয়ে দেয়, ভারতে খেলতে যাওয়া, না যাওয়া বাংলাদেশের জাতীয় মর্যাদার ব্যাপার।

বিষয়: পাকিস্তানটি–টোয়েন্টিপাকিস্তান ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটক্রিকেটভারত
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।