Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আলু রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে বাংলাদেশি প্রতিনিধি দল যাবে শ্রীলঙ্কায়

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২১
আলু রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে বাংলাদেশি প্রতিনিধি দল যাবে শ্রীলঙ্কায়
কৃষিপণ্য রপ্তানিতে নতুন বাজার তৈরির আশা করছে বাংলাদেশ। ছবি: বাসস

শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু রপ্তানির সম্ভাবনা যাচাই করতে শিগগিরই দেশটিতে বাণিজ্য প্রতিনিধিদল পাঠাবে বাংলাদেশ। একইসাথে পেঁয়াজ রপ্তানির সুযোগও খতিয়ে দেখা হবে। এ উদ্যোগের মাধ্যমে কৃষিপণ্য রপ্তানিতে নতুন বাজার তৈরির পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর প্রত্যাশা করছে বাংলাদেশ।

Advertisement
Advertisement
Advertisement

হংকংয়ে অনুষ্ঠিত ‘বেল্ট অ্যান্ড রোড সামিট ২০২৬’-এর দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার এক সাইড ইভেন্টে বাংলাদেশের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে শ্রীলঙ্কার বাণিজ্য, বাণিজ্যিক কার্যক্রম, খাদ্য নিরাপত্তা ও সমবায় উন্নয়ন মন্ত্রী ওয়াসান্থা সামারাসিংহের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্যমন্ত্রী জানান, দেশে স্থানীয় চাহিদা পূরণের পরও উল্লেখযোগ্য পরিমাণ আলু ও পেঁয়াজ উদ্বৃত্ত থাকে। এসব পণ্যের জন্য নতুন রপ্তানি বাজার তৈরি করা প্রয়োজন। তিনি বলেন, “বর্তমানে দেশের খুচরা বাজারে নতুন আলু কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলক কম উৎপাদনমূল্য ও প্রতিযোগিতামূলক দামের কারণে শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলুর সম্ভাবনা রয়েছে।”

বৈঠকে শ্রীলঙ্কার মন্ত্রী ওয়াসান্থা সামারাসিংহে বাংলাদেশ থেকে আলু ও পেঁয়াজ আমদানিতে আগ্রহ প্রকাশ করে বলেন, “আঞ্চলিক বাণিজ্য জোরদার হলে এ অঞ্চলের মানুষের জন্য তা ইতিবাচক ফল বয়ে আনবে।”

Advertisement
Advertisement
Advertisement

শ্রীলঙ্কার বাজারে আলুর চাহিদা, দাম ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করতে পটেটো অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সমন্বয়ে বাংলাদেশ থেকে একটি বাণিজ্য প্রতিনিধিদল পাঠানো হবে বলে বৈঠকে জানানো হয়। প্রতিনিধিদলটি স্থানীয় ব্যবসায়ী ও ফুড প্রসেসর্স অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট বাণিজ্যিক সংগঠনের সাথে বৈঠক করবে।

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী দেশের বেসরকারি খাতকে শ্রীলঙ্কার বাজারে দীর্ঘমেয়াদি অবস্থান তৈরির আহ্বান জানান। তিনি বলেন, “রপ্তানি বাজার ধরে রাখতে বছরজুড়ে মানসম্মত পণ্য সরবরাহের পাশাপাশি প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে শ্রীলঙ্কায় গুদামজাতকরণ ও অন্যান্য অবকাঠামোগত সুবিধা তৈরির সম্ভাবনাও যাচাই করা হবে।”

দুই দেশের আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের কৃষিপণ্যের জন্য নতুন রপ্তানি বাজার তৈরি হবে। একইসাথে কৃষকেরা উৎপাদিত আলুর ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন এবং শ্রীলঙ্কার ভোক্তারাও তুলনামূলক সাশ্রয়ীমূল্যে আলু কেনার সুযোগ পাবেন।

বিষয়: রপ্তানিআলুশ্রীলঙ্কাবাংলাদেশ
সর্বশেষ
  • ১

    ফ্ল্যাট প্রতারণা: রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ফের রিমান্ডে

  • ২

    সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও দুই আসামি রিমান্ডে

  • ৩

    ট্রাম্প কি ক্ষমতার চূড়া ছুঁয়ে পতনের দিকে যাচ্ছেন?

  • ৪

    দেশে ডেঙ্গু পরিস্থিতি কতটা ভয়াবহ?

  • ৫

    আলু রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে বাংলাদেশি প্রতিনিধি দল যাবে শ্রীলঙ্কায়

সম্পর্কিত
  • ফ্ল্যাট প্রতারণা: রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ফের রিমান্ডে

    ফ্ল্যাট প্রতারণা: রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ফের রিমান্ডে

    গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে ফ্ল্যাট প্রতারণা মামলায় দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন

  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও দুই আসামি রিমান্ডে

    সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও দুই আসামি রিমান্ডে

    সাভারের আমিন বাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আরও দুজনকে পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা আদালত এই আদেশ দেন।

  • চট্টগ্রাম বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল আরও ৮৩ জন

    চট্টগ্রাম বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল আরও ৮৩ জন

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) ফলাফল পুনঃমূল্যায়নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ১৯০ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন। আজ বৃহস্পতিবার দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী।

  •  

মাননীয় বাদ, নিজ দপ্তর থেকেই নিয়ম বাস্তবায়ন শুরু প্রধানমন্ত্রীর

    মাননীয় বাদ, নিজ দপ্তর থেকেই নিয়ম বাস্তবায়ন শুরু প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেই দিচ্ছেন ডিজিটাল হাজিরা। বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব ধরনের নথ