Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

থাইল্যান্ডের পার্কে ভাইরাসে ৭২ বাঘের মৃত্যু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ১৩
থাইল্যান্ডের পার্কে ভাইরাসে ৭২ বাঘের মৃত্যু

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

Advertisement
Advertisement
Advertisement

থাইল্যান্ডের চিয়াং মাইয়ের প্রাদেশিক প্রাণিসম্পদ কার্যালয় গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষায় মারাত্নক সংক্রামক ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসের পাশাপাশি শ্বাসযন্ত্রকে প্রভাবিত করে এমন ব্যাকটেরিয়া শনাক্ত করা হয়েছে।

জাতীয় প্রাণিসম্পদ বিভাগের পরিচালক সোমচুয়ান রতনামুংক্লানন স্থানীয় গণমাধ্যমকে বলেন, “বাঘরা অসুস্থ হলে, বিড়াল বা কুকুরের মতো পোষা প্রাণীর তুলনায় তাদের রোগ শনাক্ত করা অনেক কঠিন। আমরা যখন বুঝতে পারলাম যে, তারা অসুস্থ, তখন ইতোমধ্যেই অনেক দেরি হয়ে গিয়েছিল।”

সোমচুয়ান আরও বলেন, ভাইরাসে চিয়াং মাই প্রদেশের টাইগার কিংডম সাফারি পার্কের বাঘগুলোর মৃত্যু হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

চিয়াং মাই প্রদেশের দুটি জেলায় ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে, পাহাড়ি এলাকা মায়ে রিম ও মায়ে ত্যাং।

নাইজেরিয়ায় দুর্বৃ্ত্তের হামলায় নিহত ৫০, অপহৃত অনেকেNigeria

স্থানীয় গণমাধ্যম জানায়, গত ৮ ফেব্রুয়ারি থেকে কয়েক ডজন বাঘের মধ্যে প্রথমে অসুস্থতার লক্ষণ দেখা যায়।

বাঘগুলোর মৃত্যুর পর টাইগার কিংডম সাফারি পার্ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই পার্কটি পর্যটকদের বাঘকে জড়িয়ে ধরা, স্পর্শ করা এবং খুব কাছ থেকে ছবি তোলার সুযোগ দেওয়ার কারণে জনপ্রিয় একটি পর্যটনকেন্দ্র।

বাঘের মৃত্যুর বিষয়ে এ পর্যন্ত কোনো মন্তব্য করেনি টাইগার কিংডম সাফারি পার্ক।

চিয়াং মাইয়ের বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের পরিচালক কৃতসয়ার্ম কংসাত্রি থাই গণমাধ্যমকে বলেন, এভাবে মৃত্যু অত্যন্ত অস্বাভাবিক।

এর আগে, ২০২৪ সালের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে দক্ষিণ ভিয়েতনামে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ৪৭টি বাঘ ও তিনটি লেপার্ডের মৃত্যু হয়েছিল।

বিষয়: বাঘভাইরাসথাইল্যান্ডমৃত্যুব্যাকটেরিয়া
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।