ইরানে ৩২ হাজার মৃত্যুর দাবি, যুদ্ধের হুমকি ট্রাম্পের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানে ৩২ হাজার মৃত্যুর দাবি, যুদ্ধের হুমকি ট্রাম্পের
ইরান-আমেরিকা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনার মধ্যে গত শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানে একটি সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রায় ৩২ হাজার মানুষ নিহত হয়েছে। ইরানের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি এবং যুদ্ধের ইঙ্গিতও দিয়েছে।

নিহতের এই সংখ্যার পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেননি তিনি। পাশাপাশি ইরানের ওপর একটি ‘সীমিত সামরিক হামলার’ কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, সাম্প্রতিক সহিংসতায় নিহতের প্রকৃত সংখ্যা ৩ হাজার ১১৭ জন। যার মধ্যে ২০০ জন কর্মকর্তা রয়েছেন।

আরাঘচি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, “যদি এই তথ্যে কোনো ভুল থাকে, তবে যেন প্রমাণসহ তা উপস্থাপন করা হয়।”

মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ইরানকে নতুন পরমাণু চুক্তিতে আসার জন্য ১০-১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। আগামী ২ মার্চ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর বোর্ড মিটিং হতে যাচ্ছে।

সম্পর্কিত