Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

তীব্র গরমে নতুন শব্দ আনল জাপান, কেন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১৪: ১২
তীব্র গরমে নতুন শব্দ আনল জাপান, কেন?

গত বছর জাপানের স্বাস্থ্য ও আবহাওয়া দপ্তর দিশেহারা হয়ে পড়েছিল। কারণ, বিশেষ একটি অবস্থা নিয়ে তাদের ভাণ্ডারে কোনো শব্দ ছিল না। এদিকে, সরকারি সতর্কবার্তা থাকা সত্ত্বেও রেকর্ডসংখ্যক মানুষ হিট স্ট্রোকের শিকার হন। কারণ সেসময় দেশটির বেশ কয়েকটি শহরে তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

Advertisement
Advertisement
Advertisement

অবশেষে সমস্যাটির একটি সুনির্দিষ্ট নাম দিয়ে এর সমাধানের উদ্যোগ নেয় আবহাওয়া কর্তৃপক্ষ। চলতি বছরের শুরুর দিকে জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি চরম তাপমাত্রার বিষয়ে পূর্ব সতর্কতা দিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) বা তার বেশি তাপমাত্রার দিনের জন্য উপযুক্ত একটি নাম নির্বাচনে জনমত জরিপের আয়োজন করে। ৪০ শতাংশেরও বেশি ভোট পেয়ে সেই জরিপে বিজয়ী নামটি হলো, ‘কোকুশোবি’, যার অর্থ ‘চরম তাপদাহে দিন’।

শব্দটির প্রথম প্রয়োগ ঘটে গত মঙ্গলবার, যখন মধ্য জাপানের তিনটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছায়—যা চলতি বছরের জন্য সে দেশে প্রথম। কর্মকর্তারা জনগণকে ঘরের ভেতরে থাকা, এসি ব্যবহার করা এবং পর্যাপ্ত পানি পানের অনুরোধ জানান।

জনগণ যে এই সতর্কবার্তায় সাড়া দিয়েছিল, তার স্পষ্ট ইঙ্গিতও দেখা গেছে। মঙ্গলবার ওসাকা দুর্গ এবং কিয়োটোর কিয়োমিজু মন্দিরের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে অন্যান্য দিনের তুলনায় ভিড় ছিল লক্ষণীয়ভাবে কম।

Advertisement
Advertisement
Advertisement

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির জলবায়ু পূর্বাভাস বিভাগের সহকারী পরিচালক তারো কাওয়াসাতো দ্য নিউইয়র্ক টাইমসকে বলেন, “সংখ্যার হিসাব বোঝা সাধারণ মানুষের জন্য কঠিন, কারণ প্রত্যেকে এটি ভিন্নভাবে পর্যবেক্ষণ করে। তবে দিনটিকে ‘কোকুশোবি’ নাম দেওয়ার ফলে মানুষ শুনেই এর তীব্রতা বুঝতে পারবে এবং আজকের দিনটি যে বিপজ্জনক—তা উপলব্ধি করতে পারবে।”

ইউরোপে জুনের শেষে তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুA person cools off at a water mister on a street in Paris as temperatures rise during a heatwave affecting a large part of France–Reuters

সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, ফেব্রুয়ারি ও মার্চ মাসে আয়োজিত এই জনমত জরিপে ৪ লাখেরও বেশি ভোট পড়েছিল। ‘কোকুশোবি’ শব্দটি ‘বিপজ্জনক গরমের দিন’, ‘ঘাম ঝরানো দিন’ ও ‘সাওনা ডে’-র মতো এক ডজন শব্দকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে। কাওয়াসাতো জানান, সম্ভাব্য নামের তালিকা তৈরিতে আবহাওয়াবিদরা সংবাদমাধ্যম ও ভাষাবিজ্ঞান বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছিলেন।

অবশ্য সামনের দিনগুলোতে তাপমাত্রা কিছুটা কমার পূর্বাভাস থাকলেও ঝুঁকি থেকেই যাচ্ছে। জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, প্রথম 'কোকুশোবি' রেকর্ড করার আগেই গত সপ্তাহে দেশটিতে অতিরিক্ত গরমজনিত রোগে অন্তত ১৪ জন মারা গেছেন।

ক্রমবর্ধমান তাপমাত্রার ঝুঁকি সঠিকভাবে তুলে ধরতে নতুন পরিভাষা বা শব্দের আশ্রয় নেওয়া দেশগুলোর তালিকায় জাপানই সর্বশেষ সংযোজন।

যুক্তরাজ্যে উচ্চ তাপমাত্রা যেন স্বাস্থ্য, অবকাঠামো ও জনসেবায় নেতিবাচক প্রভাব ফেলতে না পারে, সেজন্য সেখানকার আবহাওয়া দপ্তর ২০২১ সাল থেকেই চরম তাপদাহের সতর্কতা জারি করা শুরু করে। এমনকি গত মাসে ইউরোপীয় দেশগুলোতে তৈরি হওয়া তাপদাহের সময় সর্বোচ্চ মাত্রার ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছিল। এছাড়া যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি ইংল্যান্ডের জন্য ‘হিট হেলথ অ্যালার্ট’ বা স্বাস্থ্য সংক্রান্ত বার্তা প্রকাশ করে থাকে, যাতে প্রবীণ ও শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর চরম গরমের প্রভাব সম্পর্কে স্বাস্থ্য খাতকে পূর্বেই সতর্ক করা যায়।

সাম্প্রতিক বছরগুলোতে চীনা ভাষার সংবাদমাধ্যমগুলোতেও গ্রীষ্মের দাবদাহ বোঝাতে নতুন নতুন শব্দবন্ধের ব্যবহার দেখা গেছে। তাইওয়ানের খবরের শিরোনামগুলোতে আবহাওয়াকে ‘সাওনা’-র মতো এবং মানুষকে ‘পোড়া মিষ্টি আলুর’ মতো পুড়তে থাকা পরিবেশের সাথে তুলনা করা হয়েছে।

চীনের দক্ষিণ উপকূলীয় শহর শেনঝেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে জানায়, জুলাইয়ের শুরুর দিকে সেখানকার তাপমাত্রা একপ্রকার ‘বার্বিকিউ মোড’-এ পৌঁছে গিয়েছিল। কর্তৃপক্ষ আরও জানায়, ওই সময়ে প্রচণ্ড তাপদাহ বা হিট স্ট্রোকের শিকার হয়ে ৬২ জন জরুরি অ্যাম্বুলেন্সের সহায়তা চান, যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়।

তীব্র তাপপ্রবাহের মাঝেই ঐতিহাসিক রায় দিতে যাচ্ছে প্যারিসheatwave

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির কর্মকর্তা কাওয়াসাতো নিউইয়র্ক টাইমসকে জানান, সারা দেশজুড়ে তীব্র গরমের দিন বাড়তে থাকায় ২০২১ সাল থেকেই জাপান সরকার ‘হিট স্ট্রোক অ্যালার্ট’ বা সতর্কবার্তা জারি করা শুরু করে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর দেশটির অন্তত ৩০টি স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়; যার মধ্যে টোকিওর উত্তরে অবস্থিত ইসেসাকি শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস (১০৭.২ ডিগ্রি ফারেনহাইট)।

হিট স্ট্রোক মূলত অতিরিক্ত গরমজনিত অসুস্থতারই একটি রূপ, যা শরীর নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেললে তৈরি হয় এবং এর ফলে হৃদযন্ত্র চরম চাপের মুখে পড়ে। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে বিভ্রান্তি, মাথা ঘোরা ও বমি বমি ভাব থেকে শুরু করে দ্রুত হৃদস্পন্দন ও ঘন ঘন শ্বাস নেওয়া।

ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি ২০০৮ সাল থেকে তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে জাপানে গত গ্রীষ্মেই (মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে) সবচেয়ে বেশি হিট স্ট্রোকের ঘটনা ঘটে; যখন জরুরি উদ্ধারকর্মীরা ১ লাখেরও বেশি আক্রান্ত মানুষকে সহায়তা প্রদান করেন।

বিষয়: জাপানইউরোপতাপমাত্রাআবহাওয়াআবহাওয়া অধিদপ্তরহিট স্ট্রোকহিট অ্যালার্ট
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।