Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

কে এই এপস্টেইন, কী আছে তার ফাইলে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ২১
কে এই এপস্টেইন, কী আছে তার ফাইলে

২০১৯ সালের জুলাই। নিউইয়র্কের একটি ফেডারেল জেলখানায় মৃত অবস্থায় পাওয়া যায় বিশ্বের অন্যতম ক্ষমতাধর এবং রহস্যময় ব্যক্তি জেফ্রি এপস্টেইনকে। কাগজে-কলমে এটি আত্মহত্যা হলেও, সারা বিশ্ব বিশ্বাস করে, এর পেছনে ছিল এক বিশাল ষড়যন্ত্র।

Advertisement
Advertisement
Advertisement

কারণ?

এপস্টেইনের কাছে ছিল পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষদের এমন কিছু গোপন তথ্য, যা প্রকাশ পেলে ধসে পড়ত বহু সাম্রাজ্য। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৪ সালের শুরুতে উন্মোচিত হয় সেই ‘এপস্টেইন ফাইল’।

কে এই এপস্টেইন?

Advertisement
Advertisement
Advertisement

জেফ্রি এপস্টেইন ছিলেন একজন মার্কিন কোটিপতি এবং ফিন্যান্সিয়ার। কিন্তু তার আসল পরিচিতি ছিল অন্য জায়গায়। তিনি ছিলেন বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের “নেটওয়ার্কার”। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস কিংবা ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু-সবাই ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, তার ব্যক্তিগত দ্বীপ ‘লিটল সেন্ট জেমস’ পরিচিতি পায় ‘পাপের দ্বীপ’ হিসেবে, যেখানে চলতো অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচার এবং যৌন নিপীড়ন।

সম্প্রতি নিউইয়র্কের আদালত কয়েক শ পাতার আইনি নথি জনসমক্ষে এনেছে। এগুলো মূলত ভার্জিনিয়া জুফ্রে নামে এক ভিকটিমের করা মামলার অংশ। এই নথিতেই লুকিয়ে আছে সেই সব নাম, যারা বিভিন্ন সময় এপস্টেইনের আতিথেয়তা গ্রহণ করেছিলেন।

এপস্টাইন ফাইলসে এবার উঠে এল ব্রিটিশ রাজপরিবারের ‘যৌন কেলেঙ্কারি’prince andrew

কী আছে ফাইলে?

ফাইলে নাম থাকা মানেই তারা অপরাধী নন, তবে তাদের সংশ্লিষ্টতা অনেক প্রশ্ন জন্ম দিয়েছে।

নথিতে দাবি করা হয়েছে, এপস্টেইন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে খুব পছন্দ করতেন। যদিও ক্লিনটন বরাবরই এসব অস্বীকার করেছেন। প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে সরাসরি যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এই ফাইলে, যার ফলে তাকে রাজকীয় মর্যাদা হারাতে হয়। এপস্টেইনের সঙ্গে বিল গেটসের একাধিক বৈঠকের কথা সামনে এসেছে, যা নিয়ে বিল গেটস পরে অনুশোচনা প্রকাশ করেছেন। অবাক করার মতো হলেও, বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের নামও নথিতে পাওয়া গেছে একটি ডিনার পার্টিতে উপস্থিত থাকার সূত্রে।

এই ফাইলে ট্রাম্পের নামও রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি এক কিশোরীকে ধর্ষণ করেছেন!

বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রকাশিত ফাইলগুলোতে ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বেশ কিছু ছবি পাওয়া গেছে। এর মধ্যে একটি ছবিতে ক্লিনটনকে একটি ‘হট টাব’ বা সুইমিং পুলে দেখা যাচ্ছে, যেখানে তার পাশে থাকা অন্য একজনের মুখ অস্পষ্ট করে রাখা হয়েছে। এই ছবিগুলো জনসমক্ষে আসা বিচার বিভাগের ‘তদন্ত চলাকালীন তথ্য গোপন রাখার’ দীর্ঘদিনের নীতির পরিপন্থী হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রকাশিত নথিতে পপ সম্রাট মাইকেল জ্যাকসনসহ আরও বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির ছবি ও উল্লেখ পাওয়া গেছে।

জেফ্রি এপস্টেইন। ছবি: রয়টার্স
জেফ্রি এপস্টেইন। ছবি: রয়টার্স

ফাইলে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির মা মীরা নায়ারের নাম পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মীরা নায়ার ২০০৯ সালে তার নির্মিত চলচ্চিত্র অ্যামেলিয়ার প্রচার চালানোর সময় দণ্ডিত যৌন পাচারকারী ঘিসলাইন ম্যাক্সওয়েলের বাড়িতে আয়োজিত একটি পার্টিতে উপস্থিত ছিলেন। জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত ফাইল থেকে এ তথ্য জানা গেছে।

এপস্টেইন ফাইলসে প্রকাশিত এক ইমেইলের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি আমেরিকার সঙ্গে সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে ইসরায়েল ভ্রমণের আগে এপস্টেইনের পরামর্শ নিয়েছেন।

এপস্টেইনের ইমেইল বার্তায় দাবি করা হয়েছে, “মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ভারতীয় প্রধানমন্ত্রী ইসরায়েলে গিয়ে নেচেছেন এবং গান গেয়েছেন। কয়েক সপ্তাহ আগেই তাদের দেখা হয়েছিল। এতে কাজ হয়েছে।”

রহস্য বাড়ছেই

সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে-এপস্টেইন কি সত্যিই আত্মহত্যা করেছিলেন? জেলের সিসিটিভি ক্যামেরা কেন সেই রাতে কাজ করছিল না? কেনই বা তার মৃত্যুর পর মূল প্রমাণগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো?

এপস্টেইনের ফাইলগুলো প্রকাশের পর এখন অনেকেই ভয় পাচ্ছেন। কারণ এই তথ্যের সূত্র ধরে হয়তো ভবিষ্যতে বড় কোনো আইনি লড়াই শুরু হতে পারে।

বিশ্লেষকেরা বলছেন, এপস্টেইন ফাইল কেবল একটি তালিকা নয়, এটি ক্ষমতার অপব্যবহারের এক চরম উদাহরণ। আর তাতে বিশ্বের বাঘা বাঘা ব্যক্তিরা বিব্রত হচ্ছেন। বেরিয়ে আসছে কুরুচিপূর্ণ চিত্র। আর সেসব চিত্র মুছে দিতেই একে ঘিরে রহস্যের কোনো সমাধান করা হচ্ছে না।

বিষয়: আমেরিকানরেন্দ্র মোদিডোনাল্ড ট্রাম্পপ্রেসিডেন্টজেফরে এপস্টেইনযুক্তরাষ্ট্ররাজনীতি
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।