Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

বাড়িকেই স্কুল বানিয়ে ফেলছে ফ্লোরিডার বাসিন্দারা!

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১৬: ৫৮
বাড়িকেই স্কুল বানিয়ে ফেলছে ফ্লোরিডার বাসিন্দারা!

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নানা ধরনের সুবিধা থাকা সত্ত্বেও আমেরিকার ছোট শহর টাম্পায় ছয় শতাধিকের বেশি শিক্ষার্থী স্কুলে পড়ে না। ‘মাইক্রোস্কুল’ বা ‘কো-অপ’ পদ্ধতিতে তারা পড়াশোনা করছেন।

Advertisement
Advertisement
Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইকোনোমিস্টের এক প্রতিবেদনে এমন তথ্যই তুলে ধরা হয়েছে।

‘মাইক্রোস্কুল’ বা ‘কো-অপ’ পদ্ধতিতে আট হাজার ডলারের সরকারি ভাউচারের মাধ্যমে অভিভাবকরা সন্তানদের জন্য শিক্ষা কার্যক্রমের একটি তালিকা তৈরি করেন। এ ব্যবস্থায় হোমস্কুল এবং চার্টার স্কুল মডেলও এক সঙ্গে যুক্ত থাকে। যেখানে বীজগণিত, বনবিদ্যা বা কারাতের মতো বিষয়গুলোতে আলাদা ক্লাস সংযুক্ত থাকে। টাম্পা এলাকায় এক হাজারের বেশি সংস্থা এই নতুন শিক্ষাব্যবস্থার সঙ্গে কাজ করছে।

Florida map
Florida map

টাম্পা শহরটি হিলসবরো কাউন্টিতে অবস্থিত। রাজ্যটিতে প্রতি ১৫ জন শিশুর মধ্যে একজন হোমস্কুলিং করছে। ২০২৫ সালে কাউন্টির পাবলিক স্কুলগুলো ‘ডি-স্কুলিং’ এবং অন্যান্য স্কুল পদ্ধতির কারণে সাত হাজার শিক্ষার্থী হারিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

করোনা মহামারির পরে বেশিরভাগ রাজ্যেই শিক্ষার্থীরা পাবলিক স্কুলে ফিরে গিয়েছিল, ফ্লোরিডায় তেমনটা হয়নি। মাত্র পাঁচ বছরে এখানে হোমস্কুল করা ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪৭% বেড়ে দেড় লাখের বেশি হয়ে যায়। ২০২৩ সালে রাজ্যে স্কুল-চয়েস প্রোগ্রাম এই পরিবর্তনের মূল কারণ।

আরবান কটেজ নামের একটি মাইক্রোস্কুলে শিক্ষার্থীরা মন্টেসরি পদ্ধতিতে ক্লাস করে। কার্সিভ লেখা এবং কাঠের পুঁতি দিয়ে গণিত শেখান হয় পদ্ধতিটিতে।

স্কুলের পরিচালক মারিসা হেস বলেন, ‘‘আমেরিকান পাবলিক স্কুল গত ৩০ বছরে আমাদের ব্যর্থ করেছে।” তিনি বিশ্বাস করেন মুক্ত পুঁজিবাদই এই সমস্যার সেরা সমাধান।

অন্যদিকে, টাম্পা কভন্যান্টে একটি মাইক্রোস্কুলে ব্যক্তিগত অর্থ সঞ্চয়ের বিষয়ে ক্লাস করানো হয়। অপরদিকে, ফার্ম স্কুলগুলোতে শিশুরা গবাদি পশুর যত্ন নেওয়া শেখে। বহু পরিবারই এখন আরও বেশি পারিবারিক সময়, খেলাধুলা এবং প্রকৃতিতে সময় কাটানোর সময় পায়।

এই শিক্ষাব্যবস্থা প্রথাগত স্কুলগুলোকে প্রভাবিত করছে। এখন বেসরকারি স্কুলগুলোও হোমস্কুলিং করার কথা বলছে। অপরদিকে পাবলিক স্কুলগুলোও শিক্ষার্থীদেরকে অর্থের বিনিময়ে ব্যক্তিগত কোর্সে সুযোগ দিচ্ছে।

তবে শিক্ষা গবেষকরা এই পরিবর্তন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জনস হপকিন্স ইউনিভার্সিটির অ্যাঞ্জেলা ওয়াটসন বলেন, “যদিও বেশিরভাগ রাজ্য হোমস্কুলারদের জন্য মূল বিষয়গুলো (গণিত, ইতিহাস) বাধ্যতামূলক করেছে। তবে ফ্লোরিডাসহ বহু রাজ্যেই তা প্রয়োগ করা হয় না।”

শিক্ষা গবেষক জানান, রাজ্যের ভর্তুকি পদ্ধতি নিয়ে অভিভাবকরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আলোচনা করছেন। যেখানে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, ডিজনি ওয়ার্ল্ড পাস এবং হোম-জিমগুলোকে ‘শিক্ষামূলক উপকরণ’ হিসেবে অর্থ ফেরত পাওয়ার কথা বলছেন।

Student learning
Student learning

পদ্ধটিতে ছাত্র-ছাত্রীরা মৌলিক বিষয়গুলো আয়ত্ত করছে কি না, তা এখনো স্পষ্ট নয়। যদিও বেশিরভাগ রাজ্য হোমস্কুলারদেরকে গণিত এবং ইতিহাসের মতো মূল বিষয়গুলো শেখানোর জন্য বাধ্য করে।

পরীক্ষার ফলাফল থেকে বোঝা যাবে মূলত শিক্ষার্থীরা শিখছে কিনা। তবে হোমস্কুলারদের পরীক্ষার ফলাফল খুব কম বা কখনোই প্রকাশিত হয় না।

থিংক-ট্যাঙ্ক ব্রুকিংস ইনস্টিটিউশনের জন ভ্যালান্ট বলেন, “আমি বুঝতে পারছি না কেন আমরা এমন শিক্ষার জন্য সরকারি তহবিল ব্যবহার করব, যার কোনো আসল গুণমান নিয়ন্ত্রণ নেই।”

Home school
Home school

এ পদ্ধতি শিক্ষাব্যবস্থায় কতটা উপযোগী হবে তা বুঝে ওঠার জন্য এখনও সময়ের প্রয়োজন। তবে প্রথাগত শিক্ষা ব্যবস্থার থেকে আধুনিক এসকল পদ্ধতি আমেরিকার শিক্ষাখাতে ভিন্ন মাত্রা যুক্ত করবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

বিষয়: আমেরিকাশিক্ষাশিক্ষার্থীগবেষণাশিক্ষাক্রমশিশুশিক্ষাপ্রতিষ্ঠান
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।