Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

সিঙ্কহোল কী, কেন হয়?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৫৭
সিঙ্কহোল কী, কেন হয়?

এক মুহূর্তেই ব্যস্ত সড়ক ভেঙে নিচে ধসে গেল। গড়ে উঠল প্রায় ১৬০ ফুট গভীর এক অন্ধকার গর্ত! সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভাজিরা হাসপাতালের সামনের সড়কে এমন সিঙ্কহোল তৈরি হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ইতোমধ্যে জানিয়েছেন, এই সিঙ্কহোলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে টানেল ও সড়ক।

Advertisement
Advertisement
Advertisement

প্রশ্ন হচ্ছে, সিঙ্কহোল আসলে কী ও কেন এটি তৈরি হয়? চলুন এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজে দেখা যাক।

বিশেষজ্ঞরা বলছেন, এই সিঙ্কহোল কখনো থালার মতো চওড়া হতে পারে, আবার কখনো গভীর গর্ত বা কূপের মতোও দেখা যায়। জনবসতিপূর্ণ এলাকায় সিঙ্কহোল হলে তা প্রায়ই অনিয়মিত আকার ধারণ করে, কারণ ওপরের রাস্তা বা স্থাপনা গর্তের আকৃতি আড়াল করে দেয়।

সিঙ্কহোল কীভাবে তৈরি হয়?

Advertisement
Advertisement
Advertisement

সিঙ্কহোল বিভিন্ন কারণে তৈরি হতে পারে—এর মধ্যে ভূতাত্ত্বিক কারণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানবসৃষ্ট কারণও দায়ী হতে পারে।

সবচেয়ে সাধারণ কারণ হলো চুনাপাথর জাতীয় শিলা ভেঙে যাওয়া। বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড বৃষ্টির পানিতে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড শিলার ভেতর দিয়ে প্রবেশ করে, শিলার সঙ্গে বিক্রিয়া করে এবং ধীরে ধীরে তাকে গলিয়ে ফেলে।

এই প্রক্রিয়া কখনো ধীরে ধীরে ঘটে, ফলে সময়ের সঙ্গে সঙ্গে গর্ত বড় হতে থাকে। আবার কখনো চুনাপাথরের ওপরে আরেকটি স্তর (যেমন মাটি বা বেলেপাথর) থাকে। তখন চুনাপাথর ধসে গেলেও পৃষ্ঠে কোনো চিহ্ন দেখা যায় না। পরে ওপরের স্তর হঠাৎ নিচে ভেঙে পড়ে ‘কোলাপ্স সিঙ্কহোল’ তৈরি করে।

মানবসৃষ্ট কার্যক্রমও সিঙ্কহোলের সৃষ্টি করতে পারে। বিশেষ করে মানুষ যখন রাস্তা বা অন্য কোনো প্রকার নির্মাণকাজ করে, তখন তৈরি হতে পারে সিঙ্কহোল। কেননা এভাবে ভূমির পরিবর্তনের কারণে মাটির নিচের শিলাস্তর দুর্বল হয়ে যায়। ফলে বেড়ে যায় সিঙ্কহোল তৈরির সম্ভাবনা। বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সময় শহরের ব্যস্ত রাস্তা বা আবাসিক এলাকায় তৈরি হতে পারে সিঙ্কহোল।

বিশেষজ্ঞদের মতে, সিঙ্কহোল সৃষ্টি হওয়া পুরোপুরি বন্ধ করা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। সিঙ্কহোলের ঘটনা প্রাকৃতিক কারণ ছাড়াও মানবসৃষ্ট কার্যক্রমের ফলেও ঘটে। তাই এ বিষয়গুলো নিয়ন্ত্রণ করে সিঙ্কহোলের ঘটনা কমানো সম্ভব।

তথ্যসূত্র: বিবিসি

বিষয়: দুর্যোগবিশেষজ্ঞথাইল্যান্ডপ্রকৃতিদুর্ঘটনা
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।