Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

কর্মীদের কম্পিউটারে যেভাবে নজরদারি চালাবে মেটা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৩: ৫২
কর্মীদের কম্পিউটারে যেভাবে নজরদারি চালাবে মেটা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মডেল আরও উন্নত করতে এবার নিজের কর্মীদের কাজের ওপরই নজরদারি চালাবে মেটা। এখন থেকে কর্মীরা কম্পিউটারে কী টাইপ করছেন বা মাউসে কতবার ক্লিক করছেন, তার সব তথ্যই ট্র্যাক করবে প্রতিষ্ঠানটি।

Advertisement
Advertisement
Advertisement

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা গত ২১ এপ্রিল কর্মীদের জানায়, তাদের কম্পিউটার ও ইন্টারনাল অ্যাপগুলোতে একটি নতুন টুল চালু করা হচ্ছে। এই টুলটি কর্মীদের প্রতিটি কাজ রেকর্ড করবে, যা পরবর্তীতে এআই প্রযুক্তিকে আরও দক্ষ করে তোলার কাজে ব্যবহার করা হবে।

বিবিসিকে মেটার এক মুখপাত্র বলেন, “কম্পিউটারের মাধ্যমে মানুষের দৈনন্দিন কাজ সহজ করতে আমরা যে এআই তৈরি করছি, তা শেখানোর জন্য মানুষ আসলে কীভাবে কম্পিউটার ব্যবহার করে তার বাস্তব উদাহরণ দরকার।” মেটার ওই মুখপাত্র নিশ্চিত করেন, এই তথ্য অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। এছাড়া ব্যক্তিগত বা গোপনীয় তথ্য সুরক্ষায় এই টুলে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে পরিচয় গোপন রাখার শর্তে মেটার এক কর্মী জানান, যখন কর্মীরা ছাঁটাই আতঙ্কে দিন কাটাচ্ছেন, তখন এআইকে কাজ শেখাতে তাদের কম্পিউটারের প্রতিটি ছোটখাটো গতিবিধির ওপর নজরদারি করাটা অনেকটাই ‘ভয়ংকর কোনো দুঃস্বপ্নের মতো’ মনে হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

বিবিসিকে দেওয়া ওই কর্মী বলেন, “এআই নিয়ে এই কোম্পানির রীতিমতো মাথা খারাপ হয়ে গেছে।”

এআই-এর অপব্যবহার এখন বৈশ্বিক মাথাব্যথা: সিইসিAMM Nasir Uddin

সম্প্রতি চাকরি ছেড়ে দেওয়া অন্য একজন কর্মী বলেন, “এই নজরদারি আসলে সবার ওপর জোর করে এআই চাপিয়ে দেওয়ার একটা নতুন ফন্দি।”

এ বছর মেটা কয়েক দফায় প্রায় ২,০০০ কর্মীকে ছাঁটাই করেছে। ছবি: উইকিমিডিয়া কমনস
এ বছর মেটা কয়েক দফায় প্রায় ২,০০০ কর্মীকে ছাঁটাই করেছে। ছবি: উইকিমিডিয়া কমনস

এ বছর মেটা কয়েক দফায় প্রায় দুই হাজার কর্মীকে ছাঁটাই করেছে। তবে বিবিসির আগের প্রতিবেদন অনুযায়ী, কর্মীরা আশঙ্কা করছেন, সামনের মাসগুলোতে আরও বড় ধরনের ছাঁটাই হতে পারে।

এদিকে গত মাসে কোম্পানিটি নতুন লোক নিয়োগ আংশিক বন্ধ রেখেছিল, যা এখন পুরোপুরি বন্ধ হওয়ার পথে বলে মনে হচ্ছে।

মার্চ মাসেও মেটার ওয়েবসাইটে প্রায় ৮০০ চাকরির বিজ্ঞাপন ছিল, কিন্তু এখন সেখানে আছে মাত্র সাতটি। তবে চাকরি কমিয়ে দেওয়া বা কর্মী ছাঁটাইয়ের বিষয়ে মেটার মুখপাত্র কিছু বলতে রাজি হননি।

রয়টার্সের খবর অনুযায়ী, মেটার এই নতুন নজরদারি টুলের নাম দেওয়া হয়েছে মডেল ক্যাপাবিলিটি ইনিশিয়েটিভ সংক্ষেপে এমসিআই।

এআইতে বিনিয়োগ বাড়াতে ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটারmeta

বিবিসিকে জানানো হয়েছে যে, কর্মীরা কম্পিউটারে কী করছেন তা দেখার সুযোগ মেটার আগে থেকেই ছিল। তবে এআই শেখানোর জন্য আলাদা করে সব তথ্য রেকর্ড করা বা ট্র্যাক করা এবারই প্রথম শুরু হচ্ছে।

মেটার প্রধান মার্ক জাকারবার্গ সম্প্রতি জানিয়েছেন, এ বছর তিনি এআই প্রজেক্টে আরও অনেক টাকা খরচ করবেন। তিনি চাচ্ছেন এই প্রযুক্তির বাজারে মেটাকে সবার উপরে নিয়ে যেতে।

মেটা চলতি বছর এআই খাতে প্রায় ১৪০ বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা করেছে, যা গত বছরের বিনিয়োগের তুলনায় প্রায় দ্বিগুণ।

গত বছর প্রতিষ্ঠানটি ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে স্কেল এআইএর প্রায় অর্ধেক মালিকানা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এছাড়া নিজস্ব এআই মডেল ও টুলগুলো আরও শক্তিশালী করতে ওই ডেটা-লেবেলিং প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মকর্তাকে মেটাতে নিয়ে আসা হয়েছে।

মেটার নতুন সুপারইন্টেলিজেন্স ল্যাব থেকে গত মাসে মিউজ স্পার্ক নামে একটি বড় এআই মডেল আনা হয়েছে। কর্মীদের কাজ থেকে যেসব তথ্য পাওয়া যাবে, তা দিয়ে এই ল্যাবের ভবিষ্যৎ এআই মডেলগুলোকে আরও উন্নত করতে চায় মেটা।

চলতি বছরের জানুয়ারিতে জাকারবার্গ বলেছিলেন, ২০২৬ সালে এআই আমাদের কাজের ধরন পুরোপুরি বদলে দেবে। তিনি তখন আরও বলেন, “আমরা এখন এমন সব কাজ দেখছি যা আগে অনেক মানুষ মিলে করত, কিন্তু এখন একজন মেধাবী মানুষই তা এআইয়ের সাহায্যে করে ফেলছেন।”

বিষয়: ইনস্টাগ্রামএআইমেটামার্ক জাকারবার্গফেসবুক
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।