মেটা

হঠাৎ কাজ করছে না ফেসবুক
মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখোমুখি হয়েছেন।

অস্ট্রেলিয়ায় কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বয়স যাচাই কেন ব্যর্থ?
শুরু থেকেই এ নিষেধাজ্ঞা ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ১৬ বছরের কম বয়সী অধিকাংশ ব্যবহারকারী এখনো সহজেই এসব প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছে।

এশিয়ার সমুদ্রের নিচে কি দখল নিচ্ছে গুগল, মেটা ও মাইক্রোসফট?
বর্তমানে এশিয়া ও অস্ট্রেলিয়া থেকে ইউরোপে যাওয়া ফাইবার-অপটিক কেবলগুলো সাধারণত এশিয়ার উপকূল ঘেঁষে লোহিত সাগরের দিকে গেছে। কিন্তু এআইয়ের দ্রুত বিস্তার এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এখন ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর হয়ে এই কেবলগুলোর নতুন রুট তৈরি হচ্ছে।

নিষেধাজ্ঞার পরও মেটা থেকে আয় করছেন এমপিরা, কীভাবে?
মেটার নিজস্ব মনিটাইজেশন নীতিমালা অনুযায়ী, বর্তমান নির্বাচিত প্রতিনিধি, রাজনৈতিক প্রার্থী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দল এবং সরকারি সংস্থাগুলো তাদের প্ল্যাটফর্ম থেকে অর্থ উপার্জনের জন্য যোগ্য নয়।

ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট
ফেসবুকে লগ-ইন, মেসেজ আদান-প্রদান ও প্ল্যাটফর্মে প্রবেশে সমস্যার মুখে পড়েছেন অনেকে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা।

ফেসবুকের জন্য নতুন আইন করছে সরকার
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবস্থা নিতে বাধ্য করার বিধান সাইবার সুরক্ষা আইনে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

কর্মীদের কম্পিউটারে যেভাবে নজরদারি চালাবে মেটা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মডেল আরও উন্নত করতে এবার নিজের কর্মীদের কাজের ওপরই নজরদারি চালাবে মেটা। এখন থেকে কর্মীরা কম্পিউটারে কী টাইপ করছেন বা মাউসে কতবার ক্লিক করছেন, তার সব তথ্যই ট্র্যাক করবে প্রতিষ্ঠানটি।
এআইতে বিনিয়োগ বাড়াতে ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগ বাড়াতে চায় আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংস্থা মেটা। এর অংশ হিসেবে মেটা তাদের মোট কর্মীবাহিনীর ১০ শতাংশ ছাঁটাই করার পরিকল্পনা করছে। অবশিষ্ট কর্মীদের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি খরচ কমানোই এই পদক্ষেপের লক্ষ্য। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জা

কেন গুগল ও মেটাকে তামাক কোম্পানির সঙ্গে তুলনা করা হচ্ছে?
‘অটো প্লে’ (ভিডিও নিজে নিজে চালু হওয়া), অ্যালগরিদমের মাধ্যমে পছন্দের জিনিস বারবার সামনে আনা এবং ‘ইনফিনাইট ফিড’ (স্ক্রল করতে করতে শেষ না হওয়া)—এই ফিচারগুলো ইচ্ছা করেই যুক্ত করা হয়েছে যাতে ব্যবহারকারীরা ফোন ছাড়তে না পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির জন্য মেটা-ইউটিউব দায়ী: মার্কিন আদালত
তরুণ প্রজন্মকে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করার অভিযোগে প্রযুক্তি জায়ান্ট মেটা (ফেসবুকের মূল প্রতিষ্ঠান) এবং ইউটিউবকে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত।

শিশুদের নিরাপত্তায় ব্যর্থ মেটা, সাড়ে ৩৭ কোটি ডলার জরিমানা
শিশু যৌন নির্যাতনের মতো জঘন্য অপরাধের সুযোগ করে দেওয়ার অভিযোগে মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার (৩৭৫ মিলিয়ন ডলার) জরিমানার নির্দেশ দিয়েছে নিউ মেক্সিকোর একটি জুরি বোর্ড। কোনো প্ল্যাটফর্মে ঘটা অপরাধের জন্য মেটাকে সরাসরি দায়ী করার ক্ষেত্রে এটিই প্রথম কোনো বিচারিক রায় বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম।

ফেসবুকের অবহেলায় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা অ্যামনেস্টির
তদন্ত অনুযায়ী, হামলার কয়েক মাস আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংবাদমাধ্যমগুলোকে ‘ভারতীয় এজেন্ট’ ও ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে হামলার ডাক দেওয়া হচ্ছিল। মেটা-কে এসব ক্ষতিকারক পোস্ট সরানোর বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ সতর্ক করলেও তারা ব্যবস্থা নিতে বিলম্ব করেছে বলে অভিযোগ উঠেছে।

নিরপেক্ষতার মুখোশে ফ্যাক্ট-চেকিং যেভাবে পক্ষপাত ছড়ায়
ফ্যাক্ট-চেকিংকে অনেকেই সত্য উদঘাটনের নির্ভরযোগ্য উপায় মনে করলেও বাস্তবে তা সবসময় নিরপেক্ষ থাকে না। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ- বিভিন্ন দেশে রাজনৈতিক স্বার্থে ফ্যাক্ট-চেকিং ব্যবহারের অভিযোগ উঠেছে। ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন-এর সময় থেকেই এই বিতর্ক তীব্র হয়।

মেটার নিয়ম ভাঙায় কে এগিয়ে বিএনপি না জামায়াত?
মেটার নিয়ম ভাঙায় কে এগিয়ে বিএনপি না জামায়াত? জাতীয় নির্বাচনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ম ভেঙে জোরদার প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। মেটার অ্যাড লাইব্রেরি বিশ্লেষণে উঠে এসেছে চমকে দেওয়া তথ্য। নিয়ম ভাঙায় রাজনৈতিক দলগুলো আড়াল মানছে বিভিন্ন ব্যবসায়িক পেজকে।

আসিফ মাহমুদের ফেসবুক পেজ ‘রিমুভড’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সংঘবদ্ধ রিপোর্ট’ করে ভেরিফায়েড অফিশিয়াল পেজটি রিমুভ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ।

এআই স্থপতিরাই এবার টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব
টাইম ম্যাগাজিন বেশ সচেতনতার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে। তারা সরাসরি এআইকে বর্ষসেরা ব্যক্তিত্ব করেনি। বরং এটি নিয়ে যারা চিন্তা করেছেন, ডিজাইন করেছেন এবং তৈরি করেছেন তাদের বেছে নিয়েছেন।

কর্মক্ষেত্রের অভ্যাস যেভাবে বদলে ফেলছে এআই
বর্তমানে অনেক প্রতিষ্ঠানেই এআই ব্যবহারে কর্মীদের উৎসাহিত করা হচ্ছে, এমনকি কিছু ক্ষেত্রে এটি প্রায় বাধ্যতামূলক হয়ে উঠেছে।

হোয়াটসঅ্যাপে যোগ হলো মেসেজ অনুবাদের সুবিধা
একবার ডাউনলোড করলে সেই ভাষা ভবিষ্যতে অনুবাদের জন্য সংরক্ষিত থাকবে। এই সুবিধা চ্যাট, গ্রুপ এবং চ্যানেল আপডেট-সব জায়গাতেই কাজ করবে।

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে প্রস্তাব পাস
অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে প্রস্তাব পাস করেছে। ব্যাপক তর্ক-বিতর্কের পর বৃহস্পতিবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৩৪টি, বিপক্ষে পড়েছে ১৯টি।

বিশ্বের সবচেয়ে বড় ১০ কোম্পানি
২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাজার মূলধনের (মার্কেট ক্যাপিটাল) ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় ১০টি কোম্পানির তালিকা প্রকাশ করেছে ফোর্বস ইন্ডিয়া।



