Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এআই স্থপতিরাই এবার টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ২০: ৫১
এআই স্থপতিরাই এবার টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব

আমেরিকার অন্যতম প্রভাবশালী ম্যাগাজিন 'টাইম' ২০২৫ সালে বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে। তবে এবার কোনো একক ব্যক্তিকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত করা হয়নি। বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে তারা বেছে নিয়েছে 'আর্কিটেক্টস অব এআই' অর্থাৎ এআই স্থপতিদের।

Advertisement
Advertisement
Advertisement

টাইম ম্যাগাজিন জানিয়েছে, ২০২৫ সাল ছিল এআইয়ের জন্য যুগান্তকারী একটি বছর। তারা এমন এক যুগ উপহার দিয়েছে, যখন এআই মানুষের মতো চিন্তা করতে পারছে। তাদের হাত ধরে এআই প্রযুক্তি অপ্রতিরোধ্যভাবে সবার সামনে আসে এবং এখন একে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এটি মানবজাতিকে যেমন বিস্মিত করেছে, তেমনই উদ্বিগ্ন করেছে।

টাইম ম্যাগাজিন বেশ সচেতনতার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে। তারা সরাসরি এআইকে বর্ষসেরা ব্যক্তিত্ব করেনি। বরং এটি নিয়ে যারা চিন্তা করেছেন, ডিজাইন করেছেন এবং তৈরি করে তাদের বেছে নিয়েছেন। টাইম ম্যাগাজিন এর আগেও কোনো ব্যক্তি বিশেষ ছাড়া কোনো ধারণা বা প্রযুক্তিকে বর্ষসেরা নির্বাচিত করার নজির দেখিয়েছিলো।

টাইম ম্যাগাজিনের সম্পাদক স্যাম জ্যাকবস বলেন, ''বিরল কিছু ক্ষেত্রে কোনো ধারণাকেও আমরা এই খেতাব দিয়েছি। যেমন ১৯৮৮ সালে 'বিপন্ন পৃথিবী' কিংবা ১৯৮২ সালে 'পার্সোনাল কম্পিউটার'। স্টিভ জবসকে বাদ দিয়ে ব্যক্তিগত কম্পিউটারকে নির্বাচনের সেই নাটকীয়তা পরবর্তীকালে বিভিন্ন বই এবং চলচ্চিত্রের উপজীব্য হয়ে ওঠে।''

Advertisement
Advertisement
Advertisement

টাইম এই বছরের জন্য দুটি প্রচ্ছদ প্রকাশ করেছে। প্রচ্ছদের একটি ইলাস্ট্রেশন যেখানে ‘এআই’ অক্ষরগুলোকে কেন্দ্র করে প্রযুক্তি কর্মীদের চিত্রায়ণ করা হয়েছে। আরেকটি চিত্রকর্মে সরাসরি প্রযুক্তি নেতাদের দেখা যাচ্ছে। কভারটিতে প্রযুক্তি দুনিয়ার প্রভাবশালী ব্যক্তিদের একটি গার্ডারের ওপর বসে আছেন, পেছনে শহরের দৃশ্য।

এদের মধ্যে আছেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, মেটার সিইও মার্ক জাকারবার্গ, ওপেনএআইয়ের প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান এবং টেসলা, স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। এটি বিখ্যাত নিউইয়র্ক ফটোগ্রাফ ‘লাঞ্চ অ্যাটপ অ্যা স্কাইস্ক্রেপার’-এর অনুপ্রেরণায় তৈরি, যেখানে লোহার শ্রমিকদের পরিবর্তে প্রযুক্তি নেতাদের স্থান দেওয়া হয়েছে।

বিষয়: কৃত্রিম বুদ্ধিমত্তাএআইমেটাওপেনএআইমার্ক জাকারবার্গস্যাম অল্টম্যানম্যাগাজিনব্যক্তিত্ব
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।