Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

যুক্তরাষ্ট্রের হামলা পরপরই ইরানের পাল্টা আঘাত, কী বার্তা দিচ্ছে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩৯
যুক্তরাষ্ট্রের হামলা পরপরই ইরানের পাল্টা আঘাত, কী বার্তা দিচ্ছে?
সামরিক মহড়া চলাকালীন ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের বেড়েছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এ সংঘাতের শুরু। এরপর ছয় মাস পেরোলেও কার্যত কোনো সমাধান আসেনি। বেশ কয়েক দফায় যুদ্ধবিরতি হয়েছে, জুনে একটি সমঝোতা স্মারকে সইও করেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে সেসব কিছুই টেকেনি।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে ফের ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পরপরই উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে হামলার চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত সপ্তাহের শেষেও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দেওয়ার পরও ইরান মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এর কারণ হলো, তেহরান মনে করছে ওয়াশিংটন আসলে কূটনৈতিক সমাধানে আন্তরিক নয়। ট্রাম্প সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ইরান পাল্টা আঘাত করলে আরও কঠোর হামলা চালানো হবে। এরপরও জর্ডান, ইরাক, বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা করে তেহরান।

Advertisement
Advertisement
Advertisement
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন পেরুরPeru

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টা চালিয়েছিল আইআরজিসি। এর জবাবেই তারা ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, রাডার, সমুদ্রপথে ব্যবহৃত সামরিক সরঞ্জাম ও স্থাপনা, সমুদ্রে মাইন পেতে রাখার সক্ষমতা এবং যোগাযোগব্যবস্থার বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।

আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে এসব হামলার জন্য ‘অনুতপ্ত’ হতে হবে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, দক্ষিণ ইরানের সিরিকে হামলার জবাবে বুধবার ভোরে জর্ডানের আকাবায় মার্কিন মেরিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলা চালিয়েছে ইরান। ওই হামলায় এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান।

তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ এসলামি আল জাজিরাকে বলেন, ইরান মনে করছে, যুক্তরাষ্ট্র কোনো ধরনের কূটনৈতিক সমঝোতায় বিশ্বাস করছে না। তাই তেহরান এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় দফায় বড় ধরনের যুদ্ধের আশঙ্কা করছে।

এই বিশ্লেষক বলেন, যুদ্ধের আগের ধাপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শক্তির সীমাবদ্ধতা দেখা গেছে। তারা যদি আবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করতে চায়, সেটি তাদের সিদ্ধান্ত। তবে ইরান এবার আরও শক্তভাবে জবাব দেবে।

এসলামির মতে, জর্ডানে মার্কিন অবস্থানে হামলার একটি উদ্দেশ্য হলো— পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে ইসরায়েলে হামলার জন্য ইরানি বাহিনীকে প্রস্তুত রাখা।

ইরানকে হারানোর ক্ষমতা থাকলেও কেন তা করছে না যুক্তরাষ্ট্র!iran-america

সিরিকে বিয়ের অনুষ্ঠানে হামলার বিষয়ে অভিযোগ করেন এই বিশ্লেষক বলেন, যুক্তরাষ্ট্র ইরানেও যুদ্ধাপরাধ করছে, যেমনটি আগে ইরাক ও আফগানিস্তানে করেছে। তিনি বলেন, এসব বন্ধ করে দায়ীদের শাস্তি দেওয়ার সময় এসেছে।

এদিকে, আইআরজিসির উপ-রাজনৈতিক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি আরব দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এসব দেশকে হয় তাদের ভূখণ্ড থেকে মার্কিন সেনা সরিয়ে দিতে হবে, নয়তো ইরানের কঠোর সামরিক জবাবের মুখোমুখি হতে হবে।

সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে জাভানি বলেন, “আপনাদের দেশ থেকে আমেরিকানদের বের করে দিয়ে সামরিক ঘাঁটিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াই ভালো।”

ইয়াদোল্লাহ জাভানি আরও সতর্ক করে বলেন, ইরানের সামরিক বাহিনী প্রমাণ করেছে যে ইরানে হামলা চালাতে যে কোনো ঘাঁটি বা জায়গা ব্যবহার করা হলে সেখানেই তারা কঠোর পাল্টা হামলা চালাবে। বিশেষভাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের নাম উল্লেখ করেন তিনি।

ইরানে ক্ষমতার দ্বন্দ্বই কি যুদ্ধ অবসানে বড় বাধা? NewsLabChaarcha2df3f35b-5d16-4810-aaa5-aa24d11127f3

নতুন করে এই হামলা শুরুর কারণ কী?

আন্তর্জাতিক নীতি বিষয়ক সংস্থা সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো নেগার মোরতাজাভি বলেছেন, নতুন করে সংঘাত শুরু হওয়ার মূল কারণ হলো জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি যুক্তরাষ্ট্র।

আল জাজিরাকে মোরতাজাভি বলেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের শর্ত মানেনি। তারা এটিকে কার্যত মূল্যহীন একটি কাগজের মতো বিবেচনা করেছে। তিনি বলেন, ওই চুক্তি নিয়ে ট্রাম্প নিজের দলের সদস্য ও ডেমোক্র্যাটদের কাছ থেকে তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়েছিলেন। অন্যদিকে, তেহরান এটিকে একটি ভালো চুক্তি হিসেবে দেখেছিল এবং আবার সেটিতে ফিরে যেতে চায়।

মোরতাজাভি বলেন, লেবাননসহ সব জায়গায় যুদ্ধ বন্ধ করা, ইরানের জব্দ করা সম্পদ ছাড় করা এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার মতো শর্তগুলো পূরণ করেনি যুক্তরাষ্ট্র। তিনি বলেন, এসব প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় কূটনৈতিক অগ্রগতি থেমে যায়।

বিষয়: যুক্তরাষ্ট্রসামরিক বাহিনীডোনাল্ড ট্রাম্পইরানইরান-ইসরায়েল সংঘাত
সর্বশেষ
  • ১

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ২

    তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

  • ৩

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

  • ৪

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

  • ৫

    হামের নজিরবিহীন প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ: রয়টার্স

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।