Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

চার দিনেই দুবার মাঠে ঢলে পড়লেন, কী হয়েছে জার্মানির মুসিয়ালার?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৯: ৪৭
চার দিনেই দুবার মাঠে ঢলে পড়লেন, কী হয়েছে জার্মানির মুসিয়ালার?
চার দিনে দুবার মাঠে ঢলে পড়েছেন জামাল মুসিয়ালা। ছবি: এক্স

জার্মানির প্লেমেকার জামাল মুসিয়ালা তার ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে চার দিনের মধ্যে দুবার মাঠে ঢলে পড়েছেন। গত শনিবার মিউনিখে লাইপজিগের বিপক্ষে ম্যাচে প্রথমবার, এরপর গতকাল হাইডেনহাইমের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নামার আট মিনিট পর আবার মাঠে ঢলে পড়েন মুসিয়ালা।

Advertisement
Advertisement
Advertisement

২০২১ ইউরোতে ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেনের মাঠে অজ্ঞান হয়ে পড়ার ঘটনার ভয়াল স্মৃতির কারণে স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে, কী হয়েছে জামাল মুসিয়ালার? তিনি আর ফুটবল খেলতে পারবেন কি না, এ প্রশ্নও উঠেছে।

কী হয়েছে, সেটার ব্যাখ্যা অবশ্য মুসিয়ালা নিজেই দিয়েছেন। জানিয়েছেন, তার একটি ‘স্নায়ুগত ত্রুটি’ ধরা পড়েছে, যেটার চিকিৎসা চলছে। রোগটার কেতাবি নাম ‘অ্যাবসেন্স সিজার’। ২৩ বছর বয়সী জার্মান ইনস্টাগ্রামে লিখেছেন, “আমার স্নায়ুগত একটা ত্রুটির কারণে ক্ষণস্থায়ী ও সাময়িক, কিন্তু সহজেই চিকিৎসা হয়–এমন অ্যাবসেন্স সিজার ধরা পড়েছে।”

এটা এখন তার জীবনের অংশ হয়ে গেছে জানিয়ে মুসিয়ালা লিখেছেন, “লাইপজিগ বা এখন হাইডেনহাইমের সঙ্গে ম্যাচে যা হলো, সাম্প্রতিক এমন ঘটনাগুলো এই রোগের কারণেই হয়েছে। বুঝতে পারছি, এই ব্যাপারগুলো প্রথমে দেখলে খুব ভয়াবহ মনে হয়। তবে আমার কাছে, এগুলো এখন নিত্যদিনের জীবনের অংশ হয়ে গেছে।”

Advertisement
Advertisement
Advertisement

আবার দ্রুত মাঠে ফেরার ব্যাপারেও আশার বাণী শুনিয়েছেন মুসিয়ালা, “আমি দারুণ চিকিৎসা পাচ্ছি, (দ্রুত ফেরার ব্যাপারে) দারুণ আশাবাদী।” মুসিয়ালা আরও জানিয়েছেন, ডাক্তাররা তার অন্য কোনো শারীরিক সমস্যা বা ঝুঁকি নেই বলে জানিয়েছেন।

Jamal Musiala reports that he has been diagnosed with absence seizures and is currently working with his neurologist. Absence episodes can involve a sudden, brief interruption of awareness. someone may stare blankly, stop responding, or appear disconnected for a few seconds… pic.twitter.com/NhnkgTAGMM

— The ANF Club ⚽️ (@adjorNfriends) August 18, 2026

মুসিয়ালার রোগটা আসলে কী, তিনি এভাবে খেলা চালিয়ে যেতে পারবেন কি না, এসব ব্যাপারে জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এ কথা বলেছেন জার্মানির ইউনিভার্সিটি হসপিটাল এসেন-এর নিউরোলজি বিভাগের প্রধান প্রফেসর ক্রিস্টোফ ক্লাইনশনিটজ। মুসিয়ালার রোগের ব্যাপারে ধারণা দিয়ে তিনি বলেছেন, “নিউরোলজিক্যাল দিক থেকে দেখলে, এটা খুব সম্ভবত এপিলেপটিক সিজার হতে পারে। অ্যাবসেন্স এপিলেপ্সির একটা ধরন হতে পারে এটা, যেহেতু এখানে অল্প সময়ের জন্য শরীর অসাড় হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে। যা-ই হোক, কী হয়েছে সেটা ঠিকভাবে বুঝতে আগে আমাদের আরও নিউরোলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার তথ্য হাতে পেতে হবে।”

🇩🇪☹️Bayern Munich midfielder, Jamal Musiala collapsed on the field in a friendly match. His new Teammate Ismael Saibari suddenly noticed something was wrong and rushed to help him before the medics came. He was later taken off the pitch as he couldn’t continue.

As of now, no… pic.twitter.com/R3pdD3L3pU

— Football Fans Tribe 🇳🇬 ⚽ (@FansTribeHQ) August 16, 2026

তবে মুসিয়ালার খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে আশা দেখাচ্ছেন প্রফেসর ক্লাইনশনিটজ, “এই রোগটার ভালো চিকিৎসা আছে, তবে এ ক্ষেত্রে লম্বা সময় ধরে থেরাপি চালিয়ে যেতে হবে। মুসিয়ালা ফুটবল খেলা চালিয়ে যেতে পারবে।”

২০২৫ ক্লাব বিশ্বকাপে অ্যাঙ্কেলের চোট পাওয়ায় গত মৌসুমের প্রথম ছয় মাস মাঠের বাইরে ছিলেন মুসিয়ালা। পরে ফিরে এলেও ফিটনেস নিয়ে ভুগেছেন। ২০২৬ বিশ্বকাপে জার্মানি যে চারটি ম্যাচ খেলেছে, তার তিনটিতে শুরু থেকে খেলেছেন মুসিয়ালা।

বিষয়: জামাল মুসিয়ালাজার্মানিফুটবলফুটবলারবায়ার্ন মিউনিখচিকিৎসারোগ
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।