চরচা ডেস্ক

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে (ইডব্লিউইউ) ‘ন্যাশনাল বাজেট ২০২৬-২৭: প্রেয়রিটিস এন্ড পারস্পেক্টিভস’' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার আফতাবনগরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সেমিনার আয়োজন করা হয়।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো এবং অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান বলেন, “রপ্তানি খাত ও ব্যবসায়ী সুবিধা বাড়াতে শুল্ক কমানোসহ বাজেটে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে আগামী অর্থবছরের জন্য অতিরিক্ত ১৮ শতাংশ রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করা প্রায় অসম্ভব।”
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক অধ্যাপক ড. এ.কে. এনামুল হক জানান, প্রস্তাবিত বাজেটের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হলে দুর্নীতি অবশ্যই দমন করতে হবে। দুর্নীতি রোধে তিনি সারা দেশে ‘ক্যাশলেস’ লেনদেন ব্যবস্থা চালুর জন্য সরকারকে উপযুক্ত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বাজেটে প্রথমবারের মতো বয়স্ক জনগোষ্ঠীর জন্য সুবিধা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানান। তবে দেশের ক্রমবর্ধমান বৈষম্য দূরীকরণে বাজেটে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেই বলে অসন্তোষ ও দেশের জ্বালানি সংকট কাটাতে দিনাজপুর থেকে কয়লা তোলার মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সেমিনারে বক্তারা শিক্ষা, কর্মসংস্থান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এলডিসি থেকে উত্তরণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য বাজেটের সঠিক বাস্তবায়নের ওপর জোর দেন।
সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।