বিজ্ঞপ্তি

ঢাকা কমিউনিটি হাসপাতালে ১ কোটি টাকা অনুদান দিয়েছে এনসিসি ব্যাংক
৫০০ শয্যার অলাভজনক হাসপাতালটি দীর্ঘদিন ধরে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষদের সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। তবে নিজস্ব হাই-রেজোলিউশন সিটি স্ক্যান সুবিধা না থাকায় রোগীদের চিকিৎসায় কিছু সীমাবদ্ধতা ছিল, যা এই অনুদানের মাধ্যমে দূর হবে।

প্রিমিয়াম সংগ্রহে ওয়ান ব্যাংকের সাথে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি স্বাক্ষর
অনুষ্ঠানে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরা আলম সিদ্দিকী ওভী এবং ওয়ান ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন।

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন নুরুল আফছার
৩৩ বছরেরও বেশি কর্মময় জীবনে মো. নুরুল আফছার সবসময় উদ্ভাবনী, অংশগ্রহণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ইলেক্ট্রোমার্ট গ্রুপ এবং বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতকে সমৃদ্ধ করেছেন।

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ইলেক্ট্রোমার্ট
কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, পেশাগত উৎকর্ষ এবং কমনওয়েলথ কমিউনিটিতে অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করে। অনুষ্ঠানে কমনওয়েলথজুড়ে থাকা ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী, কূটনীতিক ও বিশিষ্ট অতিথিরা মিলিত হন।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের একই মঞ্চে এনে তাদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দিতেই ‘মঞ্চ উৎসবের’ আয়োজন করা হয়েছে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয়া
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান নগদ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন। আজ মঙ্গলবার এ উপলক্ষ্যে ঢাকার হোটেল শেরাটনে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৯০৭
সারাদেশে ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এসব নতুন মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঘটনা রেকর্ড করা হয়। নতুন

গঠনমূলক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সঠিক, সমাধানমুখী ও প্রভাবশালী সংবাদ প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভয়েস (ভয়েস ফর ইন্টারঅ্যাক্টিভ চয়েস এন্ড এম্পাওয়ারমেন্ট) এবং ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস) গত ২১ থেকে ২৩ আগস্ট মানিকগঞ্জে তিন দিনব্যাপী ‘গঠনমূলক সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, দলটির গঠনতন্ত্রের ৭ (খ) (৬) ধারা অনুযায়ী তাকে এই পদে মনোনয়ন

শিশু হাসপাতালকে মাইক্রোবাস দিল পূবালী ব্যাংক
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটকে একটি মাইক্রোবাস প্রদান করেছে পূবালী ব্যাংক পিএলসি। হাসপাতালের বোর্ড রুমে আয়োজিত অনুষ্ঠানে শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলামের নিকট মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

শুরু হয়েছে ‘এবং বই বুক রিভিউ প্রতিযোগিতা’
বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘বুক রিভিউ প্রতিযোগিতা- ২০২৬’। এবারের আয়োজনে নির্ধারিত দুটি বইয়ের ওপর রিভিউ লিখে পাঠাতে পারবেন পাঠকেরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুক রিভিউ জমা দেওয়ার শেষ সময় আগামী ২৫ সেপ্টেম্বর।

ওয়ান ব্যাংকের এডিএমডি ও সিআইও হিসেবে এ ওয়াই এম মোস্তফার যোগদান
মোস্তফার দীর্ঘ পেশাগত জীবনে মূল ব্যাংকিং আধুনিকীকরণ, ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম, পেমেন্ট সিস্টেম, এআইভিত্তিক সমাধান এবং এন্টারপ্রাইজ অবকাঠামোগত উন্নয়নসহ বেশ কয়েকটি বৃহৎ রূপান্তরের নেতৃত্ব দিয়েছেন।

অ্যাডহক কমিটি গঠনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে আগামী ১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

র্যাব বিলুপ্ত করে গঠিত হচ্ছে এসআরবি, আইনের খসড়া অনুমোদন
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর মাধ্যমে বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বাদ দিয়ে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাজেট প্রতিযোগিতা অনুষ্ঠিত
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অর্থনৈতিক নীতি ও সরকারি অর্থ ব্যবস্থা সম্পর্কে জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

৩০ নভেম্বরের মধ্যে বিআইএন হালনাগাদের নির্দেশ এনবিআরের
এনবিআর বলছে, মূলত কর জাল সম্প্রসারণ, রাজস্ব সংগ্রহ বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে এনবিআর ভ্যাট কমিশনারেটগুলো পুনর্গঠন ও তাদের অধিক্ষেত্র নতুন করে নির্ধারণ করেছে।

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের সেন্ট বোনাভেঞ্চার ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ম্যানেজমেন্ট বিভাগে সহকারী অধ্যাপক ড. মানসুরা নুসরাত।

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় টেক্সটাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ উদ্যোগ
একাডেমিক শিক্ষা ও শিল্পখাতের বাস্তব চাহিদার মধ্যে ব্যবধান কমাতে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার–বিয়ন্ড দ্য ক্লাসরুম’ শীর্ষক একদিনব্যাপী ইন্ডাস্ট্রি রেডিনেস উদ্যোগ চালু করেছে আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেক্সটাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এইউএসটিটিএএ)

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ পরিবর্তন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদান আগামী ১ অক্টোবর বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

দুই আন্তর্জাতিক পুরস্কার পেল পূবালী ব্যাংক
ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত ‘৪র্থ আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘বেস্ট ব্যাংক– বাংলাদেশ’ ও ‘বেস্ট পারফরম্যান্স অন গ্রোথ– বাংলাদেশ’ ক্যাটাগরিতে সম্মানজনক পুরস্কার পেয়েছে পূবালী ব্যাংক পিএলসি।



