Advertisement Banner

সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির চট্টগ্রাম অঞ্চলের ১০টি শাখার অংশগ্রহণে একটি ব্যবসায়িক পর্যালোচনা সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ জুন ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এই সভাটি পরিচালিত হয়।

সভায় চট্টগ্রাম অঞ্চলের সার্বিক ব্যবসায়িক কর্মক্ষমতা এবং পরিচালন কার্যক্রম পর্যালোচনা করা হয়। একইসাথে বিনিয়োগ পোর্টফোলিও বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্যের প্রসার, নতুন আমানত সংগ্রহ এবং শ্রেণীকৃত বিনিয়োগ (খেলাপি ঋণ) আদায়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের প্রশাসক মো. আবুল বাশার, সহযোগী প্রশাসক আসাদুল মুস্তফা, হাম্মাদ আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করিম এবং রওশন আক্তার।

সম্পর্কিত