Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এডিবির বাজেট সহায়তা ঋণ পেল বাংলাদেশ, রিজার্ভ বেড়ে ৩৫.৬ বিলিয়ন ডলার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ২০: ৩২
এডিবির বাজেট সহায়তা ঋণ পেল বাংলাদেশ, রিজার্ভ বেড়ে ৩৫.৬ বিলিয়ন ডলার

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক বিলিয়ন ডলারের বাজেট সহায়তা ঋণ পাওয়ার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ রোববার দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে। এদিন এডিবির কাছ থেকে ১ দশমিক ০০০৫ বিলিয়ন ডলার বাজেট সহায়তা ঋণ পাওয়ায় রিজার্ভের এ প্রবৃদ্ধি হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুযায়ী, কম তরল বা সহজে ব্যবহারযোগ্য নয়–এমন বৈদেশিক সম্পদ বাদ দিয়ে হিসাব করা ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ০৮ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এডিবির ঋণের অর্থ যুক্ত হওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার সুরক্ষা বলয় আরও শক্তিশালী হয়েছে। এর ফলে আমদানি ব্যয় পরিশোধ, বিনিময় হার ব্যবস্থাপনা এবং বৈদেশিক ঋণের দায় পরিশোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক বাড়তি স্বস্তি পাবে।

Advertisement
Advertisement
Advertisement

তাদের মতে, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে এ তহবিল সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে রিজার্ভের অবস্থান উন্নত হওয়ায় বৈদেশিক খাতের ওপর চাপও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩৫.৬২৬ বিলিয়ন ডলার। বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ৩১.০৭৬ বিলিয়ন ডলার। এডিবির বাজেট সহায়তা ঋণ ১.০০০৫ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক সহায়তার অর্থ রিজার্ভে তাৎক্ষণিক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে রিজার্ভ শক্তিশালী রাখতে রপ্তানি আয় বৃদ্ধি, প্রবাসী আয় প্রবাহ ধরে রাখা এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য উন্নয়ন গুরুত্ব দিতে হবে।

বিষয়: এডিবিবাংলাদেশডলারমার্কিন ডলারব্যাংকবাংলাদেশ ব্যাংকঋণবৈদেশিক রিজার্ভরিজার্ভবাজেট
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক