ads

ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ প্রচারণা, স্মার্ট ও ক্যাশলেস অর্থনীতির উদ্যোগ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ প্রচারণা, স্মার্ট ও ক্যাশলেস অর্থনীতির উদ্যোগ
ছবি: সংগৃহীত

দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আধুনিক করার লক্ষ্যে কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্মার্ট, ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার অনুষ্ঠান আয়োজন করেছে ওয়ান ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের স্মার্টফোন অ্যাপ ‘ওয়ানঅ্যাপ’-এর মাধ্যমে গ্রাহকরা বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা।

এই প্রচারণার মূল উদ্দেশ্য হলো জনসাধারণকে ‘বাংলা কিউআর’-এর বৈশিষ্ট্য, সুবিধা এবং সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া। বাংলা কিউআর-এর মাধ্যমে যেকোনো ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি)-এর গ্রাহকেরা মাত্র একটি কিউআর কোড ব্যবহার করেই নিরাপদে পেমেন্ট করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, ইফতেখার আহমেদ জাফর।

সম্পর্কিত