প্রাইম ব্যাংক পিএলসি গ্রাহকদের সার্ভিস ও সুবিধা দেওয়ার লক্ষ্যে দেশের গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান ‘কার হাউস ইমপোর্টস’-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর গুলশানে কার হাউস ইমপোর্টস-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
এই দ্বিপাক্ষিক চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকেরা কার হাউস ইমপোর্টস লিমিটেড থেকে গাড়ি সম্পর্কিত বিভিন্ন বিশেষ ও প্রিমিয়াম সার্ভিস সুবিধা পাবেন।
প্রাইম ব্যাংক-এর পক্ষে এসইভিপি এবং হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং কার হাউস ইমপোর্টস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এইচ এম অভিক আনোয়ার এই চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রাইম ব্যাংক হেড অব কার্ডস অ্যান্ড রিটেল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টসের তাকিয়ান চৌধুরী, কার হাউস ইমপোর্টস লিমিটেড পরিচালক সাব্বির আওলাদ, জিএম মো. রাশেদুজ্জামান।