চরচা প্রতিবেদক

ক্লাস্টারের আওতাধীন উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ প্রদানের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমই বিভাগের প্রধান নিজামুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।