Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানালো সাউথইস্ট ইউনিভার্সিটি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ২০: ০৪
সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানালো সাউথইস্ট ইউনিভার্সিটি

সাউথইস্ট ইউনিভার্সিটি সামার ২০২৬ সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে গত ২৮ ও ২৯ জুন তিনটি আলাদা সেশনে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে।

Advertisement
Advertisement
Advertisement

প্রথম অধিবেশনটি ২৮ জুন বিকেল ৩টায় কলা ও সমাজবিজ্ঞান অনুষদের নতুন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ নূরুল হুদা। ২৯ জুন বেলা ১১ টায় অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সিএসই, ইইই, টেক্সটাইল, আর্কিটেকচার এবং আইসিটি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

এ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ব্রেইন স্টেশন ২৩-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রাইসুল কবির।

Advertisement
Advertisement
Advertisement

একই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত তৃতীয় অধিবেশনে ব্যবসায় প্রশাসন অনুষদের নবভর্তি শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসকো গ্রুপ ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির পরিচালক এম. এস. ফাহিমা আখতার। অনুষ্ঠানের প্রথম সেশনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং দ্বিতীয় ও শেষ অধিবেশনে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.), মো. আনোয়ারুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানগণ নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানান।

প্রধান অতিথিবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের সময়ানুবর্তী, মনোযোগী ও অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের আত্মোন্নয়ন, জ্ঞান ও দক্ষতা অর্জন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তেজগাঁওয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মনোরম স্থায়ী ক্যাম্পাসে অধ্যয়নের সুযোগকে কাজে লাগিয়ে একটি সফল ও সমৃদ্ধ শিক্ষাজীবন গড়ে তোলার পরামর্শ দেন।

বিষয়: শিক্ষার্থীবিশ্ববিদ্যালয়
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

  • মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল