Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

ভ্যাটিকানের সঙ্গে অতি-রক্ষণশীল ক্যাথলিক গোষ্ঠীর বিরোধ, কেন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ২০: ২১
ভ্যাটিকানের সঙ্গে অতি-রক্ষণশীল ক্যাথলিক গোষ্ঠীর বিরোধ, কেন?

পোপ লিও-এর নিষেধাজ্ঞা অমান্য করে সুইজারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক ক্যাথলিক গোষ্ঠী বুধবার চারজন নতুন বিশপকে অভিষিক্ত করেছে।

Advertisement
Advertisement
Advertisement

ভ্যাটিকানের শীর্ষ কার্ডিনাল পিয়েত্রো পারোলিন বলেছেন, অনুমোদনহীন এই ধর্মীয় অনুষ্ঠান ক্যাথলিক গির্জার ১৪০ কোটিরও বেশি সদস্যের ঐক্যকে গভীরভাবে আঘাত করেছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোমে সাংবাদিকদের শীর্ষ কার্ডিনাল বলেন, “এটা নিজেই একটি বিভেদমূলক (স্কিজম্যাটিক) কাজ।” ক্যাথলিক পরিভাষায় স্কিজম বলতে গির্জার ঐক্যে গুরুতর বিচ্ছেদকে বোঝায়।

Advertisement
Advertisement
Advertisement

অতি-রক্ষণশীল ক্যাথলিক গোষ্ঠী সোসাইটি অব সেন্ট পায়াস এক্স (এসএসপিএক্স)-এর চার বিশপের অভিষেক দেখতে সুইজারল্যান্ডের আলপাইনে ছোট এক গ্রামে হাজারো মানুষ জড়ো হন।

এর দুই দিন আগে পোপ লিও সংগঠনটিকে অনুষ্ঠানটি বাতিল করার আহ্বান জানিয়েছিলেন।

সোমবার সংগঠনটির প্রধান রেভারেন্ড দাভিদে পাগলিয়ারানিকে লেখা এক চিঠিতে পোপ বলেন, “আমি আপনাদের অনুরোধ করছি, হৃদয়ের গভীর থেকে আবেদন করছি—দয়া করে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসুন।”

কেন এই অভিষেক বিতর্কিত?

ক্যাথলিক গির্জার নিয়ম অনুযায়ী, নতুন বিশপ অভিষেকের অনুমোদন দেওয়ার একমাত্র ক্ষমতা পোপের। এর উদ্দেশ্য হলো যিশু খ্রিস্টের ১২ জন প্রেরিতের (অ্যাপোস্টল) সঙ্গে গির্জার ধারাবাহিক সম্পর্ক বজায় রাখা। ক্যাথলিক বিশ্বাস অনুযায়ী, তারাই ছিলেন প্রথম পুরোহিত ও বিশপ।

গির্জার দৃষ্টিতে, পোপের অনুমতি ছাড়া বিশপ অভিষেক এতটাই গুরুতর অপরাধ যে, এতে অংশগ্রহণকারীরা স্বয়ংক্রিয়ভাবে বহিষ্কৃত হন। অর্থাৎ, তারা বৃহত্তর ক্যাথলিক গির্জার সঙ্গে ধর্মীয় ঐক্যের বাইরে চলে যান এবং অনুতপ্ত হয়ে ক্ষমা না চাওয়া পর্যন্ত ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে পারেন না।

কেন ভ্যাটিকানের সঙ্গে বিরোধ?

সোসাইটি অব সেন্ট পায়াস এক্স দ্বিতীয় ভ্যাটিকান কাউন্সিলের (১৯৬০-এর দশক) বেশ কয়েকটি মৌলিক শিক্ষা ও সংস্কার প্রত্যাখ্যান করে।

এই ঐতিহাসিক কাউন্সিলের মাধ্যমে বিশ্বব্যাপী ক্যাথলিক গির্জায় নানা সংস্কার আনা হয় এবং ইহুদি ও অন্য খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়।

এ সময় আরেকটি বড় পরিবর্তন ছিল—এর আগে কেবল লাতিন ভাষায় অনুষ্ঠিত হওয়া মাস (ধর্মীয় প্রার্থনা) স্থানীয় ভাষায় উদযাপনের অনুমতি দেওয়া।

তবে সোসাইটি অব সেন্ট পায়াস এক্স এই পরিবর্তন মেনে নেয়নি। তাদের দাবি, লাতিন ভাষায় ধর্মীয় আচার পালনের মধ্যে যে রহস্যময়তা ও আনুষ্ঠানিকতার অনুভূতি রয়েছে, তা বজায় রাখা উচিত।

নতুন বিশপ নিয়োগের পক্ষে সংগঠনের যুক্তি

বিশ্বজুড়ে তাদের ৭৩৩ জন পুরোহিত রয়েছেন বলে সংগঠনটির দাবি।

দীর্ঘদিন ধরেই ভ্যাটিকানের সঙ্গে তাদের সম্পর্ক উত্তেজনাপূর্ণ।

সংগঠনটির নেতৃত্বের বক্তব্য, তাদের কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত জ্যেষ্ঠ ধর্মীয় নেতা নিশ্চিত করতে নতুন বিশপ অভিষেক করা প্রয়োজন ছিল।

অন্যদিকে ভ্যাটিকান গত মে মাসেই সতর্ক করে দিয়েছিল, পোপের অনুমতি ছাড়া নতুন বিশপ অভিষেক করলে সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে গির্জা থেকে বহিষ্কৃত হবেন।

বিষয়: ভ্যাটিকান সিটিইতালিপোপ লিওরোমসুইজারল্যান্ড
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।