Advertisement Banner

ঈদ উপলক্ষে ইলেকট্রিক বাইক ও ল্যাপটপ জিতলেন টেকনো গ্রাহকরা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ঈদ উপলক্ষে ইলেকট্রিক বাইক ও ল্যাপটপ জিতলেন টেকনো গ্রাহকরা
ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে মেগা ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের মেগা পুরস্কার ও ক্যাশব্যাক দিচ্ছে গ্লোবাল প্রিমিয়াম স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর উত্তরায় টেকনোর ফ্ল্যাগশিপ স্টোরে একটি ‘মেগা গিফটস গিভঅ্যাওয়ে’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে টেকনোর কর্মকর্তাদের উপস্থিতিতে অফিশিয়ালি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এবারের ক্যাম্পেইনে টেকনো ক্যামন ৫০ আলট্রা কিনে ঢাকার বাসাবোর মো. জামাল উদ্দিন জিতে নিয়েছেন একটি ইলেকট্রিক বাইক এবং জয়পুরহাটের মি. নাসিম জিতেছেন একটি ল্যাপটপ।

এ ছাড়া পোভা কার্ড ২ এবং ক্যামন ৫০ আলট্রা কেনা অন্যান্য ক্রেতারা পেয়েছেন টেকনো বাডস, ব্যাকপ্যাক এবং বিভিন্ন আকর্ষণীয় এআইওটি ডিভাইস।

মেগা ক্যাম্পেইনে উপহারের তালিকায় থাকছে ইলেকট্রিক বাইক, ল্যাপটপ, টিডব্লিউএস ইয়ারবাড, স্মার্টওয়াচ এবং টেকনোর বিভিন্ন এআইওটি পণ্য। পাশাপাশি সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ।

গত ১ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে আগামী ঈদ-উল-আযহা পর্যন্ত। ফলে ক্যাম্পেইন শেষ হওয়া পর্যন্ত আরও অনেক গ্রাহকের মেগা পুরস্কার ও ক্যাশব্যাক জিতে নেওয়ার সুযোগ থাকছে।

সম্পর্কিত