Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এলপিজি খাতে নিরাপত্তাই প্রথম, গোলটেবিল বৈঠকে ব্যবসায়ীরা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৮: ৫২
এলপিজি খাতে নিরাপত্তাই প্রথম, গোলটেবিল বৈঠকে ব্যবসায়ীরা

বাংলাদেশে এলপিজি খাতের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় ‘নিরাপত্তাই প্রথম’ (সেফটি ফার্স্ট) সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ রোববার বিইআরসি ভবনে এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিন এবং লোয়াবের যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্ট্র্যাটেজিক সেফটি রোডম্যাপস ফর দ্য বাংলাদেশ এলপিজি সেক্টর’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব দাবি তুলে ধরেন।

Advertisement
Advertisement
Advertisement

বৈঠকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, প্রতিটি জীবনই মূল্যবান এবং এলপিজির মতো ঝুঁকিপূর্ণ খাতে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বাধ্যতামূলক।

বিশেষজ্ঞরা জানান, দেশে বর্তমানে প্রায় ১ হাজার এলপিজি অটোগ্যাস স্টেশন থাকলেও জটিল নীতিমালার কারণে প্রায় ৭০০টি স্টেশন এখনো বিষ্ফোরক পরিদপ্তর ও বিইআরসির লাইসেন্সবিহীন অবস্থায় চলছে। লাইসেন্সহীন এই বিশাল সংখ্যক স্টেশন জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এছাড়া অটোগ্যাস স্টেশনে সিলিন্ডার ফিলিং এবং ক্রস-ফিলিংয়ের মতো অনিয়ন্ত্রিত কার্যক্রম দুর্ঘটনার ঝুঁকি বহু গুণ বাড়িয়ে দিচ্ছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেন।

বৈঠকে গৃহস্থালিতে ব্যবহৃত রেটিকুলেটেড সিস্টেম বা পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। জানানো হয়, ঢাকা শহরে প্রচলিত রেটিকুলেটেড সিস্টেমের মাত্র ৫ শতাংশ অনুমোদিত, আর বাকি ৯৫ শতাংশই চলছে কোনো ধরনের তদারকি বা অনুমোদন ছাড়াই। ভবন নির্মাণের সময় বায়ু চলাচলের উপযোগী সেফ জোন নিশ্চিত না করা এবং কারিগরি ত্রুটির কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বুয়েটের অধ্যাপক ড. ইয়াসির আরাফাত খান এলপিজি খাতের নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন। আলোচনায় ১২৫ লিটার থেকে ১০০০ লিটারের স্টোরেজ ট্যাংকগুলোকে সঠিকভাবে সংজ্ঞায়িত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এলপিজি খাতের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে লোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক চারটি প্রধান সুপারিশ তুলে ধরেন–

১. বাস্তবতার নিরিখে নীতিমালা সংশোধন করে লাইসেন্সিং প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করা।

২. একটি রেগুলেটরি অথরিটির অধীনে ওয়ান-স্টপ সার্ভিস চালু করা।

৩. উন্নত দেশের মতো অটোমেশনের মাধ্যমে ডিজিটাল লাইসেন্সিং সেবা নিশ্চিত করা।

৪. সরবরাহ শৃঙ্খলা বজায় রাখতে ডিলারশিপ চুক্তির শর্তাবলী শিথিল করা।

বিষয়: জ্বালানিবিইআরসিএলপিজি
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান