এলপিজি

এবার এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের মায়েরা–বোনেরা প্রতিদিন একটি কষ্টের সম্মুখীন হতে হয়, প্রতিদিন একটি যুদ্ধ করে তাদের পরিবারের সকলের আহারের ব্যবস্থা করতে হয়। এই রান্নার ব্যবস্থা করার সময় যে চুলা জ্বালাতে হয়, তার জন্য গ্যাস বা খড়ি যেটাই ব্যবহার করুক–এটি একটি সমস্যার কারণ।”

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ
এলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। আজ মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

মার্কিন এলপিজির দিকে ঝুঁকছে এশিয়া
অ্যানালিটিক্স ফার্ম ‘কেপলার’-এর তথ্যমতে, গত মার্চ মাসে মধ্যপ্রাচ্য থেকে এলপিজি রপ্তানি আগের মাসের তুলনায় ৭৩ শতাংশ হ্রাস পেয়ে দৈনিক ৪ লাখ ১৯ হাজার ব্যারেলে নেমে এসেছে।

বিদ্যুৎ-জ্বালানি খাত: বিপদ ধেয়ে আসছে ভোক্তার দিকে
গত ১৮ মার্চ জেট ফুয়েলের দাম লিটারে ৮২ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারির ঘণ্টাখানেকের মধ্যেই প্রত্যাহার করে নিয়েছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কিন্তু, এ অবস্থা ধরে রাখা যায়নি। এক সপ্তাহেরও কম সময় পরে শতকরা ৮০ শতাংশ বা লিটারে প্রায় ৯০ টাকা বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করে কমিশন। এই বৃদ্

এলপিজির দাম আপাতত বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
তিনি বলেন, এলপিজির সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা বেড়ে যাওয়ায় কিছু রিটেইলার সুযোগ নেওয়ার চেষ্টা করছে।

১২ কেজি এলপিজির দাম কমল ১৫ টাকা
১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৩৫৬ টাকা।

আবারও এলপি গ্যাসের দাম বাড়ল
এই মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রমজানের আগে এলপিজি নিয়ে সংকট কেটে যাবে: অর্থ উপদেষ্টা
আগামী রমজান মাস আসার আগেই এলপিজি নিয়ে চলমান সংকটের সমাধান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এই তথ্য জানিয়েছেন তিনি।

খুচরা বাজারে মূল্য কারসাজির অভিযোগ প্রত্যাখ্যান লোয়াবের
সমন্বিত ব্যবস্থার অভাবে একজন অপারেটরকে ১০টির বেশি দপ্তর থেকে প্রায় ২৬টি আলাদা লাইসেন্স নিতে হয়, যা প্রতি বছর নবায়ন করা অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

২৭০ দিন পর্যন্ত বাকিতে এলপিজি আমদানি করা যাবে: বাংলাদেশ ব্যাংক
এলপিজি আমদানিকে গতিশীল করতে কেন্দ্রীয় ব্যাংক এলপিজিকে বাণিজ্যিক ঋণের ক্ষেত্রে শিল্প কাচামাল হিসেবে বিবেচনার নির্দেশ দিয়েছে। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সরকারের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সকালে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট, বিকেলে প্রত্যাহার
রাজধানীতে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে, ভোগান্তিতে সাধারণ মানুষ। তারওপর ৮ জানুয়ারি থেকে এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেছিলেন। যদিও বিকেলে ধর্মঘট প্রত্যাহার করা হয়। আদাবর এলাকা ঘুরে ভিডিও করেছেন মাহিন আরাফাত।

এলপিজি আমদানি ও স্থানীয় উৎপাদনে ভ্যাট-ট্যাক্স মওকুফে এনবিআরকে চিঠি
আজ বৃহস্পতিবার বর্তমান পরিস্থিতি বিবেচনায় এলপিজি গ্যাসকে ‘গ্রীনফুয়েল’ হিসেবে বিবেচনা করে কর কাঠামো পুনর্বিন্যাসের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি বন্ধ, বিপাকে ভোক্তারা
গত দুই সপ্তাহ ধরে গ্রাহকদের চড়া মূল্যে এলপি গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে। তার মধ্যে বৃহস্পতিবার সারা দেশে সিলিন্ডার বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। ফলে গ্রাহক ভোগান্তি এখন চরমে।

‘বাজার তদারকি ছাড়া বেঁধে দেওয়া দাম বাস্তবায়ন অসম্ভব’
সাম্প্রতিক সময় বাংলাদেশে রান্নায় ব্যবহৃত এলপিজি গ্যাসের সংকটের কারণে বিপাকে পড়েছেন ভোক্তারা। এনার্জি রেগুলেটরি কমিশনের বেঁধে দেওয়া দামের চেয়ে ৫০০ থেকে ৮০০ টাকা বাড়তি গুণতে হচ্ছে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের জন্য। এই বিষয়ে একটি চরচা কথা বলেছে ওয়েবিনারের আয়োজন করেছিল চরচা।

১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়ল ৫৩ টাকা
কমিশন জানায়, বর্তমানে অনেক এলাকায় ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। এমনকি নির্ধারিত দাম ঘোষণার আগেই কিছু কোম্পানি ডিস্ট্রিবিউটরদের কাছে বাড়তি দামের তালিকা পাঠিয়ে দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এলপি গ্যাসের বাজারে আগুন, নেভাবে কে?
২০২৫ সালের ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাসের দাম আগের চেয়ে ৩৮ টাকা বাড়িয়ে ১২৫৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আন্তর্জাতিক বাজার দর এবং ডলারের দাম বৃদ্ধির কারণে অনুযায়ী এলপিজির দাম বাড়ানো হয়। কিন্তু বাজারের বাস্তবতা ভিন্ন।
