Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রমজানের আগে এলপিজি নিয়ে সংকট কেটে যাবে: অর্থ উপদেষ্টা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৭: ৩৯
রমজানের আগে এলপিজি নিয়ে সংকট কেটে যাবে: অর্থ উপদেষ্টা

আগামী রমজান মাস আসার আগেই এলপিজি নিয়ে চলমান সংকটের সমাধান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এই তথ্য জানিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

এ সময় উপদেষ্টা জানান, ‘‘এলপিজি যারা আমদানি করেন, তাদের সঙ্গে বসেছিলাম। তারা জানিয়েছেন, ইরান থেকে দেশে এলপিজি আসতো। বর্তমানে ইরানের এলপিজি বহনকারী জাহাজের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করায় সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করার কথা তারা জানিয়েছে।’’

বিপিসিকে আমদানির অনুমতি দেওয়া হয়েছে উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘‘আশা করছি রমজান মাসের আগে সমস্যার সমাধান করা হবে।’’

এলপিজির বাজারে ভারসাম্য আনতে বেসরকারি খাতের পাশাপাশি সরকারিভাবেও পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন উপদেষ্টা।

Advertisement
Advertisement
Advertisement

তিনি বলেন, ‘‘একটি ক্ষেত্রে কারসাজির প্রমাণ পেয়েছি। তবে, রিটেইলারে এলপিজির দাম বাড়ার বড় কারণ সরবরাহের ঘাটতি। সিলিন্ডারের প্রাপ্যতা বর্তমানে কম। এলপিজির সংকট সমাধানে যাতে গ্রাহকরা সহনীয় দামে পায়, সেজন্য সামর্থ্যের মধ্যে সব চেষ্টা করছে সরকার। সাপ্লাই কমিয়ে দিয়ে নির্বাচনের আগে সরকারকে বেকায়দায় ফেলার অভিযোগ সঠিক নয় বলে মনে করি।’’

এ ছাড়া সরকার সার, সয়াবিন ও কোস্টগার্ডের জন্য স্পিডবোট আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা জানান, ভবিষ্যতের কথা বিবেচনায় চট্টগ্রামের হালিশহরে একটি স্টোরেজ ফ্যাসিলিটি এবং একটি জেটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হবে।

অর্থ উপদেষ্টা বলেন, ‘‘ওসমান হাদির পরিবারকে ১ কোটি টাকা ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে দেওয়া হবে ফ্ল্যাটের জন্য। ফ্ল্যাট কিনতে যা খরচ হবে, তারপর বাকি টাকা ফেরত আসবে। এ ছাড়া প্রধান উপদেষ্টার ফান্ড থেকে ১ কোটি টাকা দেওয়া হচ্ছে হাদির পরিবারের জীবিকার জন্য।’’

বিষয়: সংকটগ্যাসসরকারএলপিজিওসমান হাদিউপদেষ্টা
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।