Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়ল ৫৩ টাকা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১৭: ০৮
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়ল ৫৩ টাকা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। জানুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিষয়টি নির্ধারণ করেন।

Advertisement
Advertisement
Advertisement

আন্তর্জাতিক বাজারে সৌদি সিপির (কনট্রাক্ট প্রাইস) মূল্য বৃদ্ধি, ডলারের বিনিময় হার ও অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তবে দাম বাড়ানোর ঘোষণার পাশাপাশি বাজারে তীব্র সরবরাহ সংকট এবং নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে এলপিজি বিক্রির বিষয়টি স্বীকার করেছে কমিশন।

বিইআরসি চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক বাজারে পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং লোহিত সাগরে জাহাজ চলাচলে জটিলতার কারণে মধ্যপ্রাচ্য থেকে এলপিজি আমদানি ব্যাহত হচ্ছে।

আগে যেখানে জাহাজ ভাড়া ছিল প্রায় ১০০ ডলার, সেখানে এখন তা বেড়ে ১৮০ ডলারে দাঁড়িয়েছে। এর ফলে গত বছরের নভেম্বর ও ডিসেম্বরের তুলনায় চলতি বছরে এলপিজি আমদানি কমে গেছে এবং বাজারে ঘাটতি তৈরি হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

কমিশন সূত্রে জানানো হয়, বিইআরসি নির্ধারিত দামে আমদানিকারক ও বোটলাররা গ্যাস সরবরাহ করলেও মাঠ পর্যায়ে ডিস্ট্রিবিউটরা অতিরিক্ত দাম আদায় করছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশন জানায়, বর্তমানে অনেক এলাকায় ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। এমনকি নির্ধারিত দাম ঘোষণার আগেই কিছু কোম্পানি ডিস্ট্রিবিউটরদের কাছে বাড়তি দামের তালিকা পাঠিয়ে দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় বিইআরসি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নিয়মিত অভিযান জোরদারের অনুরোধ জানিয়েছে। কোনো ডিস্ট্রিবিউটর বা লাইসেন্সধারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম প্রমাণিত হলে লাইসেন্স বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

পাশাপাশি এলসি খোলার জটিলতা নিরসনে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে জানানো হয়। সংকট কাটাতে আমদানিকারকদের বিকল্প হিসেবে সিঙ্গাপুর থেকে দ্রুত এলপিজি আমদানির পরামর্শ দেওয়া হলেও আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরবরাহ পুরোপুরি স্থিতিশীল হতে কিছুটা সময় লাগতে পারে বলে মনে করছে কমিশন।

বিষয়: আন্তর্জাতিকসৌদি আরবডলারসিঙ্গাপুরআমদানিগ্যাসদামবিইআরসিএলপিজি
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।