
রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনালি মুরগি। বিক্রেতারা বলছেন এই মুরগি দাম এবার রেকর্ড ছুঁয়েছে। তারা বলছেন, সরবরাহ সংকটের কারণে দাম বাড়তি। বাজারে গিয়ে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৪১০ থেকে ৪২০ টাকায়। যা এক মাস আগেও ২৯০ থেকে ৩২০ টাকা ছিল। বেড়েছে ব্রয়লার ও দেশি মুরগির দামও।

দেশের বাজারে এপ্রিল মাসেও জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না—এর সরাসরি উত্তর এখনো মেলেনি। তবে ভর্তুকির বাড়তি চাপ এবং আন্তর্জাতিক বাজারের বাস্তবতা বিবেচনায় মূল্য সমন্বয়ের সম্ভাবনা যথেষ্ট জোরাল।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাব পড়ছে বিশ্ব জ্বালানি বাজারে। এরই মধ্যে রাশিয়া ঘোষণা করেছে, ১ এপ্রিল থেকে তারা গ্যাসোলিন রপ্তানি বন্ধ করবে। এই পদক্ষেপের মূল লক্ষ্য দেশের ভিতরে জ্বালানির জোগান ঠিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখা।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করতে এক বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জ্বালানি মন্ত্রী বলেন, সরকার তেলের দাম বাড়ায়নি এবং সরবরাহও কমানো হয়নি। ফলে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের কোনো যৌক্তিকতা নেই।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে সারা বিশ্বে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং দামের ক্ষেত্রে বড় ধাক্কা লেগেছে। এই সংকট কাটাতে আগামী ৩০ দিনের জন্য ইরানের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

যুদ্ধ শুরুর আগে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল প্রতি ব্যারেল প্রায় ৬৭ ডলার। কিন্তু সংঘাত শুরুর পর তা দ্রুত বেড়ে প্রায় ৯৭ ডলারে পৌঁছায় এবং কিছু সময়ের জন্য ১০০ ডলারও অতিক্রম করে।

চলতি বছরের শুরু থেকেই রাজধানীর কম্পিউটারের বাজারে বিভিন্ন যন্ত্রাংশের দাম ঊর্ধ্বমুখী। এরমধ্যে র্যাম, এসএসডি ও হার্ডডিস্কের দাম সবচেয়ে বেশি বেড়েছে। কোম্পানি ভেদে এসব যন্ত্রাংশের দাম বেড়েছে তিন থেকে চার গুণ পর্যন্ত। বিভিন্ন যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় সাধারণ কাজে ব্যবহারের পিসি তৈরিতে খরচ বেড়েছে

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার ফেব্রুয়ারিতে বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশে পৌঁছেছে, যা জানুয়ারিতে ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ।

গত মাসের ২৩ ফেব্রুয়ারি সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তিনি বলেন, এলপিজির সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা বেড়ে যাওয়ায় কিছু রিটেইলার সুযোগ নেওয়ার চেষ্টা করছে।

ভলভোর পুরাইন্না আমলের স্টাইল এ্যাহন নতুন ভাবে আইতাছে! যারা মনে করছিলেন পোলস্টার খালি উচা-লম্বা গাড়ি বানায়, হ্যারা এট্টু খাড়ান। ভোলভো এ্যাহন এমন এক 'স্টেশন ওয়াগন' আনতাছে যা দেখলে হামনের চোহে ধাঁধা লাইগ্যা যাইবে। তয় কাহিনী কি খালি এইডাই? না রে ভাই, পোলস্টার এ্যাহন ফন্দি আঁটছে বড় কিছু করার।

১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৩৫৬ টাকা।

১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৩৫৬ টাকা।