Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

এলপি গ্যাসের বাজারে আগুন, নেভাবে কে?

ফজলে রাব্বি

ফজলে রাব্বি

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ২০: ৪৮
এলপি গ্যাসের বাজারে আগুন, নেভাবে কে?

২০২১ সালের এপ্রিল মাস থেকে তরলীকৃত গ্যাসের (এলপি) দাম ঠিক করে দিচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যদিও তাদের ঠিক করা দামে বাজারে এলপি গ্যাস পাওয়া যায় না।

Advertisement
Advertisement
Advertisement

২০২১ সালে বিইআরসির তৎকালীন চেয়ারম্যান আব্দুল জলিলকে বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, “বাড়তি দাম নেওয়ার সুযোগ নেই। সরকার নির্ধারিত দামেই বিক্রি করতে হবে। স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ভোক্তা অধিদপ্তর এ নিয়ে কাজ করছে।”

একই বিষয়ে পরবর্তী চেয়ারম্যান নূরুল আমিনকে সাংবাদিকরা প্রশ্ন করলে তার উত্তর মিলে যেত আব্দুল জলিলের সঙ্গে। বর্তমান চেয়ারম্যান জালাল আহমেদেরও কথায়ও একই সুর। শব্দের রকমফের শুধু। কিন্তু একই থাকে ভোক্তার ভোগান্তি।

প্রথম দফা বিইআরসি এলপি গ্যাসের সিলিন্ডার প্রতি দাম নির্ধারণ করার দুই-এক মাস পর থেকে কখনোই বাজারে ওই দামের প্রতিফলন দেখা যায়নি বললেই চলে।

Advertisement
Advertisement
Advertisement
ঢাকায় গ্যাস সংকট: পেট্রোবাংলা শোনায় উদ্যোগের কথা, তিতাসের ‘কিছুই করার নেই’gas

২০২৫ সালের ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাসের দাম আগের চেয়ে ৩৮ টাকা বাড়িয়ে ১২৫৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আন্তর্জাতিক বাজার দর এবং ডলারের দাম বৃদ্ধির কারণে অনুযায়ী এলপিজির দাম বাড়ানো হয়। কিন্তু বাজারের বাস্তবতা ভিন্ন। খোদ রাজধানীর কারওয়ান বাজারে গত বৃহস্পতিবার ১৬০০-১৬৫০ টাকায় বিক্রি হচ্ছে এলপি গ্যাস।

রাজধানীর বাইরে কোথাও কোথাও দুই হাজার টাকার উপরে বিক্রি হচ্ছে ১২ কেজির এলপি গ্যাস। গত সপ্তাহের শেষ দিকে হঠাৎ করেই বাজারে এলপিজির ঘাটতি দেখা দেয়। দাম বৃদ্ধির এই নিয়মিত ঘটনাকে একরকম নিয়তি হিসাবে মেনে নিয়েছেন গ্রাহকরা। কোথাও ১৫৫০ টাকার নিচে এলপিজি পাওয়া যায়নি।

তবে গত বৃহস্পতিবারে পর থেকে পরিস্থিতি অন্য দিকে চলে যায়। খুচরা বাজারে ১৮০০ টাকার নিচে এলপিজি কিনতে পারেননি কেউ। কোনো কোনো দোকানে দাম চাওয়া হয়েছে ২২০০ টাকা পর্যন্ত।

ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, ডিলাররা চাহিদা মতো গ্যাস সরবরাহ করছে না। আর ডিলার বলছেন আমদানিকারকরা তাদের চাহিদা অনুযায়ী গ্যাস দিচ্ছে না। অন্যদিকে আমদানিকারকরা বলছেন, জাহাজ সংকটের কথা।

রাজবাড়ির ক্ষুদ্র ব্যবসায়ী ইসমত গনি ক্ষোভ প্রকাশ করে চরচাকে বলেন, “নির্ধারিত দামে বাজারে এলপি গ্যাস সরবরাহ নিশ্চিত করতে না পারলে দাম নির্ধারণ করে দেওয়ার দরকার কী? বাজারের উপর ছেড়ে দিলেই হয়।”

২০২১ সালের এপ্রিল মাসের আগে বাজারই নির্ধারণ করত এলপি গ্যাসের দাম। তখন সিন্ডিকেট করে এলপি গ্যাসের দাম বাড়িয়ে রাখার অভিযোগ ছিল আমদানিকারক ও বিতরণকারীদের বিরুদ্ধে।

দোকানিরা বলছেন, এক হাজার সিলিন্ডারের অর্ডার দিলে ডিলাররা ২০০ সিলিন্ডার দিচ্ছে। ভোক্তার জন্য নির্ধারিত দামের চেয়ে ১০০-১৫০ টাকা বেশি রাখছে ডিলারই।

একই বক্তব্য ডিলারেরও। মেসার্স সোনার বাংলার স্বত্বাধিকারী সুমন মিয়া বলছেন, আমদানিকারকরা চাহিদা অনুযায়ী সরবরাহ করছেন না। প্রয়োজন অনুযায়ী আমদানি করা যাচ্ছে না বলে তাদের জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাম প্রকাশ না করার শর্তে চরচাকে ওমেরা এলপি’র একজন কর্মকর্তা বলেন, “সম্প্রতি যুক্তরাষ্ট্র এলপিজি পরিবহনকারী কয়েকটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় পরিবহন সংকট দেখা দিয়েছে। এই সংকটের কারণে কিছু কোম্পানি এলপিজি আমদানি করতে পারছে না। এ কারণে বাজারে ঘাটতি হয়ে থাকতে পারে। এই সংকট কতদিন চলবে তাও স্পষ্ট নয়।”

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ চরচাকে বলেন, “নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ আগেও ছিল। তবে তখন পার্থক্য এতটা বেশি ছিল না। এবারের দাম বৃদ্ধি অস্বাভাবিক।” তিনি জানান, এলপিজি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, চাহিদার তুলনায় সরবরাহ ৩০ থেকে ৩৫ শতাংশ কম থাকায় এই ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি জাহাজ সংকটও রয়েছে।

বিইআরসির চেয়ারম্যান আরও বলেন, “নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে অভিযান চলছে। শুক্রবারও ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করেছে।” তবে বিষয়টি এককভাবে বিইআরসির পক্ষে নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন।”

এলপিজি বাজারজাতকারী প্রতিষ্ঠানের মালিক সমিতি লোয়াবের সহ-সভাপতি হুমায়ুন রশিদ চরচাকে বলেন, “সাপ্লাই চেইনে বড় ধরনের ব্যত্যয় ঘটায় কিছুটা সংকট দেখা দিয়েছে। গত মাসের ২০ তরিখে যুক্তরাষ্ট্র এলপিজি পরিবহনকারী কয়েকটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় অনেক আমদানিকারকের চালান আটকে গেছে।”

তার প্রতিষ্ঠান এনার্জিপ্যাকেরও একটি জাহাজ এই তালিকায় আছে বলে জানান হুমায়ুন রশিদ।

গ্যাসের উৎপাদন কমেছে ৩৭%, সংকট মেটাতে আমদানিই ভরসাbibiyana

তার আশা, “চলতি মাসের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। তবে, সরবরাহ ঘাটতিকে পুঁজি করে ডিলাররা যেভাবে দাম বাড়িয়েছে বলে খবর আসছে তা কিছুতেই সমর্থন করে না লোয়াব। বিইআরসির উচিত এদিকে নজর দেওয়া। লোয়াব কমিশনের বেঁধে দেওয়া দামে পণ্য সরবরাহে অঙ্গীকারাবদ্ধ।”

২০২১ সালের পর থেকে বিইআরসির নির্ধারিত দাম এবং বাজারের দামের এই পার্থক্য এখন পর্যন্ত সর্বোচ্চ। ২০২৪ সালের সেপ্টেম্বরে বন্যা ও রাজনৈতিক অস্থিরতার কারণে বিইআরসি নির্ধারিত ও বাজারের দামের পার্থক্য ছিল সর্বোচ্চ ৩০০ টাকা।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিইআরসির নির্ধারিত ১৪৯৮ টাকার বিপরীতে ডলার সংকট ও এলসি সমস্যার অজুহাতে ৪০০ টাকা বাড়িয়ে ভোক্তার কাছে ১২ কেজি সিলিন্ডার বিক্রি হয়েছিল ১৯০০ টাকায়। এবার দামের পার্থক্য পৌঁছেছে ৮০০ টাকায়। এ অবস্থায় নিয়মিত দাম ঘোষণার অংশ হিসাবে রোববার চলতি জানুয়ারি মাসের দাম ঘোষণা করার কথা রয়েছে।

বিষয়: গ্যাসদামবিইআরসিএলপিজিএলপি গ্যাসভোগান্তি
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে