চরচা ডেস্ক

বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও ডিজিটাল মাধ্যমের ব্যবহার বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মেটা ট্রেনিং সেশন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ মে ঢাকার অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ-এর কনফারেন্স হলে এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশন (পুপরোয়া) এবং কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেক যৌথভাবে এই সেশনের আয়োজন করে। জনসংযোগ ও যোগাযোগ পেশাজীবীদের মেটা প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং, স্টেকহোল্ডার এনগেজমেন্ট এবং কার্যকরি ডিজিটাল বিজ্ঞাপন ক্যাম্পেইন পরিচালনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেক-এর পার্টনার ডিরেক্টর (অ্যাডটেক) এবং মেটা-র সাবেক ক্লায়েন্ট পার্টনার লিড তিথি চৌধুরী । প্রশিক্ষণে বাংলাদেশের প্রেক্ষাপটে মেটার ইউজার ল্যান্ডস্কেপ, অ্যাড পেমেন্ট সলিউশন, ক্রেডিট সুবিধা, কমিউনিটি বিল্ডিং, ক্যাম্পেইন অপ্টিমাইজেশন এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য মেটা ব্যবহারের সেরা উপায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।
প্রশিক্ষণ সেশনে পুপরোয়ার সভাপতি আবু মিয়া আকন্দ (তুহিন) আধুনিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগের ক্ষেত্রে ডিজিটাল দক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং এই উদ্যোগের জন্য কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেক-কে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাদাত, সহ-সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ এবং উপদেষ্টা বেলাল আহমেদসহ অন্যান্য সদস্য ও উপদেষ্টাবৃন্দ।