চরচা ডেস্ক
গ্রাহকসেবাকে আরও আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ওয়ান ব্যাংক পিএলসি এবং মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রাজধানীর গুলশানে ওয়ান ব্যাংকের করপোরেট হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন ও চুক্তিপত্র হস্তান্তর করা হয়।
এই চুক্তির ফলে ওয়ান ব্যাংকের গ্রাহকরা এখন থেকে ব্যাংকের অফিশিয়াল মোবাইল অ্যাপ ‘ওয়ান অ্যাপ’ ব্যবহার করে সরাসরি তাদের ব্যাংক হিসাব থেকে যেকোনো নগদ ওয়ালেটে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর (ফান্ড ট্রান্সফার) করতে পারবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং ওয়ান ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান উপস্থিত থেকে চুক্তিপত্র হস্তান্তর করেন। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় ওয়ান ব্যাংকের গ্রাহকেরা একটি নিরাপদ, সহজ ও নিরবচ্ছিন্ন অ্যাকাউন্ট-টু-ওয়ালেট ফান্ড ট্রান্সফার সুবিধা উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার বিস্তারে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মধ্যে আন্তঃসংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ান ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে গ্রাহকেরা আরও সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন। একই সঙ্গে দেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ওয়ান ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, “গ্রাহকদের অধিকতর আর্থিক সুবিধা প্রদানের লক্ষ্যে ওয়ান ব্যাংক ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমকে প্রতিনিয়ত সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নগদের সাথে এই অংশীদারিত্ব আমাদের সেই যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি, এটি দেশে ক্যাশলেস ইকোনমি উৎসাহিত করতে এবং ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের দূরদর্শী লক্ষ্যের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।”

একই সঙ্গে দারিদ্র্য বিমোচন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক গবেষণা কার্যক্রম জোরদার করা। পাশাপাশি এসব উদ্যোগ দেশে উৎপাদনশীল কর্মসংস্থান বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির অধিকতর সহায়ক পরিবেশ সৃষ্টিতে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে বলে সংস্থাটি।